PriyoKhobor-PNG
রবিবার, ২০শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ১১:০১
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর
শিরোনাম :

মাসিক অপরাধ পর্যালোচনা সভায় বিশেষ সম্মাননায় ভূষিত ধুনট থানার ওসি আতিকুল ইসলাম

দৈনিক গণআওয়াজ
জুলাই ৯, ২০২৬ ২:২৯ পূর্বাহ্ণ
| 51
Link Copied!

এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টার

বগুড়ার আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়ন, মাদকবিরোধী অভিযান জোরদার, গ্রেফতারি পরোয়ানা নিষ্পত্তি এবং অপরাধ নিয়ন্ত্রণে উল্লেখযোগ্য সাফল্যের স্বীকৃতিস্বরূপ ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আতিকুল ইসলাম বিশেষ সম্মাননা স্মারক লাভ করেছেন।

বুধবার (৮ জুলাই ২০২৬) বগুড়া জেলা পুলিশের আয়োজনে অনুষ্ঠিত জুন/২০২৬ মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় তাঁর হাতে এ সম্মাননা স্মারক তুলে দেন বগুড়া জেলার পুলিশ সুপার জনাব মির্জা সায়েম মাহমুদ, পিপিএম।

জেলা পুলিশের মূল্যায়নে দেখা যায়, ধুনট থানা এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা, গ্রেফতারি পরোয়ানা কার্যকরভাবে তামিল, অপরাধ দমন এবং সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ওসি আতিকুল ইসলামের নেতৃত্বে পুলিশের কার্যক্রম প্রশংসনীয় ভূমিকা রেখেছে। এসব কার্যক্রমের ধারাবাহিক সাফল্য ও পেশাদারিত্বের স্বীকৃতিস্বরূপ তাঁকে এ বিশেষ সম্মাননা প্রদান করা হয়।

সভায় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ সময় জেলার বিভিন্ন থানার অপরাধ পরিস্থিতি, আইনশৃঙ্খলা রক্ষায় গৃহীত পদক্ষেপ, মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযান এবং জননিরাপত্তা নিশ্চিতকরণে ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

সম্মাননা গ্রহণের পর ওসি মোঃ আতিকুল ইসলাম বলেন, এই অর্জন একার নয়; এটি ধুনট থানার প্রতিটি পুলিশ সদস্যের আন্তরিক প্রচেষ্টা, জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের দিকনির্দেশনা এবং সর্বোপরি সাধারণ মানুষের সহযোগিতার ফল। তিনি ভবিষ্যতেও আইনশৃঙ্খলা রক্ষা, মাদক নির্মূল, অপরাধ প্রতিরোধ এবং জনবান্ধব পুলিশিং কার্যক্রম আরও গতিশীল ও কার্যকরভাবে পরিচালনার প্রত্যয় ব্যক্ত করেন।

জেলা পুলিশের এ ধরনের স্বীকৃতি মাঠপর্যায়ে কর্মরত পুলিশ সদস্যদের দায়িত্বশীলতা, পেশাদারিত্ব ও জনসেবামূলক কর্মকাণ্ডে আরও উৎসাহ জোগাবে বলে সংশ্লিষ্টদের অভিমত।

আরও পড়ুনঃ  মনিরামপুরে অবৈধ ইটভাটার বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের নোটিশ
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST