PriyoKhobor-PNG
শনিবার, ১১ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ৭:৪৮
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর

নরসিংদীর গ্রীন লাইফ (প্রা:)হাসপাতালে মোবাইল কোর্ট। অর্থ দন্ড,এক্সরে কক্ষটি সিলগালা

দৈনিক গণআওয়াজ
জুলাই ৯, ২০২৬ ২:২৩ পূর্বাহ্ণ
| 51
Link Copied!

আবু নাঈম রিপন :নরসিংদী প্রতিনিধি।।

নরসিংদী পৌরসভার পুরাতন কান্দাপাড়া এলাকায় গ্রীন লাইফ(প্রাঃ) হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার, হাসপাতালে ৮ইং জুলাই বুধবার উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, আসমা জাহান সরকার এর নেতৃত্বে এবং নরসিংদী সদর থানা পুলিশ এর সহযোগিতায়,মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

এসময় হাসপাতালটির লাইসেন্স নবায়ন না থাকাসহ অনেকগুলো অনিয়ম -অসংগতি পাওয়ার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন -২০০৯ এর সংশ্লিষ্ট ধারায় দেড় লক্ষ টাকা (১,৫০,০০০/-) অর্থদণ্ড প্রদান করা হয়। এবং তাৎক্ষণিক আদায় করে সরকারি কোষাগারে জমা প্রদান করা হয়।

এছাড়াও এক্স-রে কক্ষটি সিলগালা করে দেওয়া হয়েছে এবং আগামী ৩১/০৭/২০২৬ তারিখের মধ্যে হাসপাতালটির লাইসেন্স নবায়নসহ অন্যান্য অসংগতিগুলো যথাযথভাবে ঠিক করার জন্য নির্দেশনা প্রদান করে হাসপাতাল কর্তৃপক্ষের মুচলেকা নেওয়া হয়েছে।

উক্ত মোবাইল কোর্টে প্রসিকিশন প্রদান করেন ডাক্তার খলিল কায়সার খোকন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা,নরসিংদী সদর।

আরও উপস্থিত ছিলেন ডাক্তার সঞ্জয় কুমার সাহা, মেডিকেল অফিসার, জেলা সদর হাসপাতাল,

প্যাথলজিস্ট,জেলা সদর হাসপাতাল। প্রশাসন সূত্রে জানা যায়,

জনস্বাস্থ্য সুরক্ষায় এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আরও পড়ুনঃ  বগুড়ায় দুপচাঁচিয়া থানার বিশেষ অভিযানে অপহরণ মামলার আসামিসহ ১০ জন গ্রেপ্তার
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST