PriyoKhobor-PNG
, , ,
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর

সুনামগঞ্জের শাল্লায় চলন্ত নৌকায় বিশ্ববিদ্যালয় ছাত্রীকে যৌন নিপীড়ন, অভিযুক্ত যুবক গ্রেফতার

দৈনিক গণআওয়াজ
জুলাই ৯, ২০২৬ ২:১৮ পূর্বাহ্ণ
| 34
Link Copied!

সুনামগঞ্জ প্রতিনিধি

সুনামগঞ্জের শাল্লা উপজেলায় চলন্ত ইঞ্জিলচালিত নৌকায় এক বিশ্ববিদ্যালয় ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে যুবককে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত নৌকার মাঝি কান্দিগাঁও গ্রামের বাসিন্দা।

মঙ্গলবার বিকেলে ঐ ছাত্রী ঢাকা থেকে এসে ইজ্ঞিন চালিত নৌকায় করে শাল্লা উপজেলার ঘুঙিয়ারগাঁও তাঁর ভগ্নিপতির বাসায় বেড়ানোর উদ্দেশ্যে রওনা হন। নৌকাটি কান্দিগাঁও যাওয়ার সময় কান্দখলা হাওরে পৌঁছালে নৌকার মাঝি হেলিম মিয়া (১৯) ওই ছাত্রীর স্পর্শকাতর স্থানে হাত দিয়ে যৌন নিপীড়ন শুরু করে। তরুণীটির চিৎকার শুনে নৌকায় থাকা অপরযাত্রী পিন্টু চন্দ্র দাস এগিয়ে আসেন এবং এই মাঝির কবল থেকে ছাত্রীটি রক্ষা করেন। ভুক্তভোগী এই শিক্ষার্থী ঢাকার নর্দান বিশ্ববিদ্যালয়ের বিএসসি ইঞ্জিনিয়ারিং ২য় বর্ষের ছাত্রী।

এই ঘটনায় রাতেই ছাত্রীটি বাদি হয়ে নৌকার মাঝি হেলিম মিয়া(১৯)কে আসামী করে শাল্লা থানায় নারী ও শিশু নির্যাতন আইনে মামলা দায়ের করেন। যার মামলা নং-০৬ । এই ঘটনায় পুলিশ আজ বুধবার দুপুরে শাল্লা থানা পুলিশ শহরের নৌকাঘাটে অভিযান চালিয়ে আসামী হেলিম মিয়াকে গ্রেফতার করে এবং বিকেলে তাকে সুনামগঞ্জ বিঞ্জ আদালতে প্রেরণ করা হলে আদালত তার জামিন না মঞবজুর করে কারাগারে পাঠানোর নির্দেশ প্রদান করেন। এ ব্যাপরে শাল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) রকিবুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। ##

 

 

আরও পড়ুনঃ  সুনামগঞ্জে বিজিবির অভিযানে ৩ কোটি ৫৮ লাখ ১৯ হাজার টাকার ২৬৮৩ পিস অবৈধ ভারতীয় শাড়ি জব্দ
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST