PriyoKhobor-PNG
শনিবার, ১৯শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, দুপুর ২:০০
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর
শিরোনাম :

জীবননগরে বেশি দামে সার বিক্রি করায় ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা

দৈনিক গণআওয়াজ
জুলাই ৮, ২০২৬ ৮:১২ অপরাহ্ণ
| 31
Link Copied!

জীবননগর প্রতিনিধি:

চুয়াডাঙ্গার জীবননগরে সরকার নির্ধারিত মূল্য ছাড়াও বেশি দামে রাসায়নিক সার বিক্রির অপরাধে ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার(৮ জুলাই) বিকালে জীবননগর শহরের নারায়ণপুর এলাকায় মোবাইল কোর্ট অভিযান চালিয়ে এই জরিমানা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সুমাইয়া সুলতানা এ্যানি।

মোবাইল কোর্ট সূত্রে জানা যায়, বুধবার বিকালে উপজেলার বিভিন্ন স্থানে সার ও কীটনাশকের দোকানে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা কালে নারায়ণপুর মোড়ে মেসার্স বাবুল কৃষি স্টোর নামে একটি প্রতিষ্ঠানে নির্ধারিত মূল্য ছাড়াও বেশি দামে রাসায়নিক সার বিক্রির প্রমাণ পাওয়া যায়।এই অভিযোগে সার ব্যবস্থাপনা আইন ২০০৬ এর ১২(৩) ধারা অনুযায়ী উক্ত প্রতিষ্ঠানের মালিক বাবুল আক্তার কে ১০ হাজার টাকা জরিমানা ও আদায় করা হয়।

অভিযান পরিচালনায় সহযোগিতা করেন জীবননগর কৃষি কর্মকর্তা মো.আলমগীর হোসেন ও জীবননগর থানা পুলিশের একটি টিম।

আরও পড়ুনঃ  চট্টগ্রাম মহানগরীর জলাবদ্ধতা পরিস্থিতি মোকাবিলায় চট্টগ্রাম মহানগরীর জলাবদ্ধতা পরিস্থিতি নিরসনকল্পে গঠিত ১৯ সদস্যবিশিষ্ট সমন্বয় কমিটির জরুরি সভায় বক্তব্য রাখেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন

আরও পড়ুন

আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST