PriyoKhobor-PNG
মঙ্গলবার, ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, দুপুর ১২:৪২
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর
শিরোনাম :

রাজারহাটে রাজমাল্লী তালুয়াপাড়া মাদ্রাসায় নিয়োগ বাণিজ্যের অভিযোগে মানববন্ধন নিয়োগবানিজ্য লেনদেনের চাঞ্চল্যকর দাবি

দৈনিক গণআওয়াজ
জুলাই ৮, ২০২৬ ৮:০৫ অপরাহ্ণ
| 26
Link Copied!

রতন রায়: কুড়িগ্রাম জেলা প্রতিনিধি

কুড়িগ্রামের রাজারহাটে আলোচনায় এসেছে একটি শিক্ষাপ্রতিষ্ঠানের অনিয়ম। রাজমাল্লী তালুয়াপাড়া হামিদিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষের বিরুদ্ধে নিয়োগ বাণিজ্য ও স্বেচ্ছাচারী গভর্নিং বডি গঠনের অভিযোগ তুলে মানববন্ধন করেছেন এলাকাবাসী। চাকরির বিনিময়ে টাকা ও জমি দাবির প্রমাণ রয়েছে বলে জানিয়েছেন অভিযোগকারীরা।

দুপুর থেকেই রাজমাল্লী তালুয়াপাড়া হামিদিয়া আলিম মাদ্রাসার সামনে জড়ো হন শতাধিক অভিভাবক, স্থানীয় বাসিন্দা ও শিক্ষার্থীরা। হাতে ব্যানার, মুখে স্লোগান তারা মানববন্ধন কর্মসূচি পালন করেন। মূল দাবি, মাদ্রাসার অধ্যক্ষ মোঃ খলিলুর রহমানের বিরুদ্ধে নিয়োগ বাণিজ্য ও স্বেচ্ছাচারিতার তদন্ত ও শাস্তি।

অভিযোগকারী মোঃ মাইদুল ইসলাম বলেন,“অধ্যক্ষ মহোদয় গোপনে তিনটি পদে বিজ্ঞপ্তি দিয়েছেন, ১৫ দিন পর সেটা প্রকাশ করেছেন যাতে অন্য কেউ আবেদন করতে না পারে। নির্বাচিতরা টাকা ও জমি লিখে দিয়েছেন বলে আমাদের কাছে প্রমাণ আছে।”

মোছাঃ সামছুরনাহার বলেন, “আমাদের মেধাবী সন্তানরা আবেদনের সুযোগ পায়নি। প্রতিষ্ঠানটা যেন ব্যবসায়িক কেন্দ্র না হয়, আমরা এখানে পড়াইতে চাই। অধ্যক্ষের বিরুদ্ধে আগেও অভিযোগ ছিল, কিন্তু তিনি বিত্তশালী হওয়ায় কেউ মুখ খোলেনি।”

অভিযোগকারীরা আরোও জানান, প্রায় দুই মাস আগে গভর্নিং বডির কোনো সভা না ডেকে অধ্যক্ষ নিজ উদ্যোগে তিনটি শূন্যপদে লোক নিয়োগ দেন। নিয়োগের বিনিময়ে মোটা অঙ্কের টাকা ও নিজের নামে জমি লিখে নেওয়ার অভিযোগ ওঠে। গভর্নিং বডির অনেক সদস্যও এ বিষয়ে অজ্ঞাত ছিলেন বলে ক্ষোভ প্রকাশ করেছেন। তবে পরে অধ্যক্ষ একে একে সদস্যদের ‘ম্যানেজ’ করে নেন বলে দাবি অভিভাবকদের।

মানববন্ধনে উপজেলা নির্বাহী অফিসার বরাবর লিখিত আবেদন পাঠানো হয়েছে। এলাকাবাসী প্রশাসনের কাছে জোর দাবি জানিয়েছেন দ্রুত তদন্ত করে নিয়োগ বাণিজ্যের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। অন্যথায় প্রতিষ্ঠানটির ভবিষ্যৎ অন্ধকার দেখছেন তারা।

কুড়িগ্রামের রাজারহাটে মানববন্ধন থেকে এমনই চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। স্থানীয় প্রশাসন এখনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া দেয়নি। তবে অভিযোগের সত্যতা যাচাইয়ে ইতোমধ্যেই উদ্যোগ নেওয়া হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। #ছবি যুক্ত

আরও পড়ুনঃ  এইচএসসি পরীক্ষার্থীদের পাশে রাজারহাট উপজেলা ছাত্রদল কলম-স্কেল-পানি- সেলাইনসহ অভিভাবকদের পাশে ছাত্রদলের ব্যতিক্রমী আয়োজন
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST