PriyoKhobor-PNG
সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ২:০৫
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর

বগুড়ায় সর্বোচ্চ মাদক উদ্ধারকারী হিসেবে ডিবির এসআই স্বপন মিয়া সম্মানিত

দৈনিক গণআওয়াজ
জুলাই ৮, ২০২৬ ৭:৪৩ অপরাহ্ণ
| 115
Link Copied!

এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ

মাদকবিরোধী অভিযানে অসামান্য সাফল্য ও রেকর্ড পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করায় বগুড়া জেলা গোয়েন্দা শাখার (ডিবি) এসআই (নিরস্ত্র) মো. স্বপন মিয়াকে বিশেষ সম্মাননা স্মারক ও প্রশংসাপত্র প্রদান করা হয়েছে। জুন-২০২৬ মাসে জেলার সর্বোচ্চ মাদক উদ্ধারকারী কর্মকর্তা হিসেবে তিনি এ স্বীকৃতি অর্জন করেন।

বগুড়া জেলা পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ, পিপিএম, এসআই স্বপন মিয়ার হাতে সম্মাননা স্মারক ও প্রশংসাপত্র তুলে দেন।

জেলা পুলিশ সূত্রে জানা যায়, ‘শৃঙ্খলা, নিরাপত্তা, প্রগতি’- এই মূলমন্ত্রকে ধারণ করে মাদকমুক্ত বগুড়া গড়ে তুলতে জেলা পুলিশ ও গোয়েন্দা শাখা ধারাবাহিকভাবে বিশেষ অভিযান পরিচালনা করে আসছে। এরই অংশ হিসেবে জুন মাসজুড়ে এসআই স্বপন মিয়া নেতৃত্ব ও পেশাদারিত্বের সঙ্গে একাধিক সফল মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন। এসব অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার এবং মাদক কারবারিদের আইনের আওতায় আনার ক্ষেত্রে তাঁর উল্লেখযোগ্য ভূমিকার স্বীকৃতিস্বরূপ জেলা পুলিশের পক্ষ থেকে তাঁকে এ সম্মাননা প্রদান করা হয়।

সম্মাননা গ্রহণের পর প্রতিক্রিয়ায় এসআই মো. স্বপন মিয়া বলেন, “এই স্বীকৃতি আমাকে আরও দায়িত্বশীলভাবে কাজ করার অনুপ্রেরণা জোগাবে। মাদকমুক্ত বগুড়া গড়ে তোলা এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে জেলা পুলিশের চলমান অভিযান ভবিষ্যতেও আরও জোরালোভাবে অব্যাহত থাকবে।”

অনুষ্ঠানে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। তারা এসআই স্বপন মিয়ার সাফল্যের প্রশংসা করে বলেন, মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে জেলা পুলিশের অভিযান আগের মতোই কঠোরভাবে চলবে। একই সঙ্গে সমাজ থেকে মাদকের ভয়াবহতা দূর করতে আইন প্রয়োগের পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধির ওপরও গুরুত্বারোপ করা হয়।

জেলা পুলিশের কর্মকর্তারা আশা প্রকাশ করেন, এসআই স্বপন মিয়ার এ অর্জন বাহিনীর অন্যান্য সদস্যদেরও আরও আন্তরিকতা, সততা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনে উদ্বুদ্ধ করবে এবং মাদক নির্মূলে চলমান কার্যক্রমকে আরও গতিশীল করবে।

আরও পড়ুনঃ  পোরশায় ব্রাকের আয়োজনে স্বপ্নসারথি কিশোরী সদস্যদেরনিয়ে আয় বৃদ্ধি মুলক আলোচনা সভা অনুষ্ঠিত
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST