PriyoKhobor-PNG
শুক্রবার, ২৮শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৩ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ৯:২৪
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর

যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের আউটডোর থেকে দালাল আটক

দৈনিক গণআওয়াজ
জুলাই ৮, ২০২৬ ৫:৩০ অপরাহ্ণ
| 40
Link Copied!

মোঃ ওবাইদুল হক স্টাফ রিপোর্টার যশোর।।

যশোরের ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের অর্থোপেডিক্স আউটডোর থেকে এক দালালকে আটক করেছে হাসপাতাল পুলিশ।বুধবার (৮ জুলাই) দুপুর আনুমানিক ১২টা ৪৫ মিনিটে হাসপাতালের অর্থোপেডিক্স আউটডোরের সামনে এ ঘটনা ঘটে। আটক ব্যক্তি মো. মেহেদি হাসান (২৮)। তিনি যশোর সদর উপজেলার ফতেপুর ইউনিয়নের বাউলিয়া গ্রামের রেজাউল ইসলামের ছেলে।হাসপাতাল সূত্রে জানা যায়, অর্থোপেডিক্স আউটডোরে চিকিৎসা নিতে আসা দুইজন নারী রোগীকে ভুল তথ্য দিয়ে একটি বেসরকারি ডিএনএ ক্লিনিকে নিয়ে যাওয়ার চেষ্টা করার সময় হাসপাতাল পুলিশের সদস্যরা তাকে হাতেনাতে আটক করেন।পরে তাকে হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও)-এর কাছে হস্তান্তর করা হয়। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, এ ঘটনায় মামলা দায়েরসহ পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

আরও পড়ুনঃ  গাইবান্ধা সদর রেস্টুরেন্ট কর্মচারীর বিরুদ্ধে শিশুকে ধর্ষণের অভিযোগ অবরুদ্ধ ধর্ষক ঘটনাস্থলে উত্তেজনা
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST