PriyoKhobor-PNG
সোমবার, ২৪শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ৯ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, দুপুর ১২:০৮
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর

দুবাইয়ের মানবিক সংগঠনের মিডিয়া ভলেন্টিয়ার হিসেবে যুক্ত হলেন চুয়াডাঙ্গার এসএম শাফায়েত

দৈনিক গণআওয়াজ
জুলাই ৭, ২০২৬ ৬:৫১ অপরাহ্ণ
| 53
Link Copied!

চুয়াডাঙ্গার সন্তান ও আরটিভির সংযুক্ত আরব আমিরাত প্রতিনিধি এসএম শাফায়েত এবার দুবাইয়ের শীর্ষস্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন Ghaith Al Emarat-এর মিডিয়া ভলেন্টিয়ার হিসেবে যুক্ত হয়েছেন। মানবিক ও সামাজিক কর্মকাণ্ডে দীর্ঘদিনের সম্পৃক্ততার ধারাবাহিকতায় আন্তর্জাতিক পর্যায়ের এই স্বেচ্ছাসেবী সংগঠনের সঙ্গে যুক্ত হলেন তিনি।

দীর্ঘদিন ধরে সংযুক্ত আরব আমিরাতে প্রবাসী বাংলাদেশি কমিউনিটির পাশাপাশি বিভিন্ন সামাজিক, মানবিক ও স্বেচ্ছাসেবামূলক কার্যক্রমে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন এসএম শাফায়েত। সাংবাদিকতার পাশাপাশি মানবসেবামূলক কার্যক্রমেও তার অংশগ্রহণ প্রশংসিত হয়েছে।

তিনি সংযুক্ত আরব আমিরাতের জাতীয় স্বেচ্ছাসেবী সংস্থা রেড ক্রিসেন্ট ইউএই (Red Crescent UAE), কমিউনিটি ডেভেলপমেন্ট অথরিটি (CDA)-সহ বিভিন্ন সরকারি ও বেসরকারি সংস্থার সঙ্গে সুনামের সঙ্গে কাজ করে আসছেন।

নতুন এই দায়িত্বের মাধ্যমে দুবাইসহ সংযুক্ত আরব আমিরাতে পরিচালিত বিভিন্ন মানবিক উদ্যোগ, স্বেচ্ছাসেবামূলক কার্যক্রম ও সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ড গণমাধ্যমে তুলে ধরতে আরও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

এসএম শাফায়েত বলেন, “মানুষের কল্যাণে কাজ করার সুযোগ পাওয়া সবসময়ই আনন্দের। নতুন এই দায়িত্ব আমাকে মানবিক কার্যক্রম আরও বেশি মানুষের কাছে পৌঁছে দেওয়ার সুযোগ করে দেবে। দায়িত্বশীলতার সঙ্গে কাজ করে বাংলাদেশি কমিউনিটির সুনাম আরও উজ্জ্বল করতে চাই।”

সংশ্লিষ্টরা মনে করছেন, আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী প্ল্যাটফর্মে একজন বাংলাদেশি গণমাধ্যমকর্মীর এমন সম্পৃক্ততা দেশের ভাবমূর্তি উজ্জ্বল করার পাশাপাশি মানবিক কর্মকাণ্ডকে আরও এগিয়ে নিতে ভূমিকা রাখবে।

আরও পড়ুনঃ  বগুড়া শেরপুরে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST