PriyoKhobor-PNG
বৃহস্পতিবার, ২৭শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ১২ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ২:২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর

বিশ্বকাপে কোনো স্পষ্ট ফেভারিট নেই: স্কালোনি

দৈনিক গণআওয়াজ
জুলাই ৭, ২০২৬ ৬:৪৩ অপরাহ্ণ
| 33
Link Copied!

 

আকাশ দাশ সৈকত
চলতি বিশ্বকাপে দলগুলোর পারফরম্যান্স বিবেচনা করে কোনো নির্দিষ্ট দলকে এগিয়ে রাখতে নারাজ আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি। তাঁর মতে, এবারের টুর্নামেন্ট প্রতিটি দলের জন্যই ভীষণ কঠিন এবং এখানে কোনো ‘স্পষ্ট ফেভারিট’ নেই।

আজ যুক্তরাষ্ট্রের ডালাসে মিশরের মুখোমুখি হচ্ছে তিনবারের বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। তবে এই নকআউট পর্বের মহারণের আগেই টুর্নামেন্টের সার্বিক পরিস্থিতি বিবেচনা করে নিজেদের সতর্ক করছেন এই মাস্টারমাইন্ড। গ্রুপ পর্ব ও শেষ ষোলোর সমীকরণ টেনে স্কালোনি মনে করিয়ে দেন, নরওয়ের বিপক্ষে ব্রাজিলের হার কিংবা টাইব্রেকারে প্যারাগুয়ের কাছে জার্মানির আটকে যাওয়ার মতো ঘটনাগুলোই প্রমাণ করে এবারের বিশ্বকাপ কতটা উন্মুক্ত। এমনকি প্রথম বিশ্বকাপের চ্যাম্পিয়ন উরুগুয়ে তো গ্রুপ পর্বের গণ্ডিই পার হতে পারেনি।

মিশরের বিপক্ষে মাঠে নামার আগে স্কালোনি বলেন, “বিশ্বকাপে আগে আমরা যেমনটা দেখতাম, এবার পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন। কোনো জাতীয় দলকেই এবার এককভাবে স্পষ্ট ফেভারিট বলা যাচ্ছে না।”

তিনি আরও যোগ করেন, “শুরুর দিকে চার-পাঁচটি দলকে অন্যতম ফেভারিট হিসেবে বিবেচনা করা হলেও, মাঠের লড়াইয়ে তারা এখনও প্রত্যাশিত মানের ফুটবল উপহার দিতে পারেনি।”

আরও পড়ুনঃ  দ্বিতীয় বাংলাদেশি হিসেবে টি-টোয়েন্টি ব্লাস্টে হাসান মাহমুদ!
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST