PriyoKhobor-PNG
রবিবার, ২০শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ৭:২৩
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর

বিশ্বম্ভরপুরের অনন্তপুর গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিনজনের মৃত্যু মোঃরফিকুল ইসলাম সোহাগ

দৈনিক গণআওয়াজ
জুলাই ৭, ২০২৬ ৬:৩৭ অপরাহ্ণ
| 71
Link Copied!

সুনামগঞ্জ জেলা প্রতিনিধি

সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার ফতেপুর ইউনিয়নের অনন্তপুর গ্রামে একই পরিবারের বাবা মা ও ছেলে এই তিনজনের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন অনন্তপুর গ্রামের মৃত আলি মাহমুদের ছেলে নুরুল আমীন(৬০),তার সহধর্মিনীফাতেমা বেগম(৫০) ও ছেলে ফরহাদ শাহ(৩৮)।

সোমবার বিকেলে অনন্তপুর গ্রামে তাদের একটি টং দোকানে কাজ করার সময় বাবা,মা ও ছেলে ঘরের ভেতরে থাকা বিদ্যুৎতের তারে হাত লেগে একে একে তিনজন বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পড়েন। তাৎক্ষণিক আশপাশের লোকজন এসে দেখেন টং দোকানেই তিনজন মৃত্যুর কোলে ঢলে পড়েন। খবর পেয়ে বিশ্বম্ভরপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিদ্যুৎ লাইন বন্ধ করে তাদের স্থানীয় বিশ^ম্ভরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্রে নিয়ে আসার পর কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষনা করেন।

এ ব্যাপারে বিশ্বম্ভরপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) শাহীন মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,লাশ তিনটি ময়না তদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হবে। #

আরও পড়ুনঃ  জয়পুরহাটে ট্রাক অটোরিক্সা মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ৫
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST