PriyoKhobor-PNG
রবিবার, ৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ২২শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ৮:২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর

বগুড়ার আদমদীঘিতে ৩০০ গ্রাম গাঁজাসহ ৩ জন গ্রেপ্তার, ভ্রাম্যমাণ আদালতে সাজা

দৈনিক গণআওয়াজ
জুলাই ৭, ২০২৬ ৬:০৬ অপরাহ্ণ
| 175
Link Copied!

এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ বগুড়ার আদমদীঘি উপজেলায় মাদকবিরোধী অভিযানে ৩০০ গ্রাম গাঁজাসহ তিনজনকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়।
মঙ্গলবার (৭ জুলাই ২০২৬) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, বগুড়ার ‘খ’ সার্কেলের একটি আভিযানিক দল এবং আদমদীঘি উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আশরাফুল ইসলামের নেতৃত্বে পরিচালিত যৌথ অভিযানে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- বাবলু (৪৪), পিতা: মৃত মোসলিম উদ্দিন, সাং- সান্তাহার শহপাড়া; মো. রিপন হোসেন (৩৫), পিতা: মো. আবুল হোসেন, সাং- দমদমা; এবং মো. শফিকুল ইসলাম ভোলা (৩৬), পিতা: মৃত মুসলিম উদ্দিন, সাং- ইয়ার্ড কলোনি। তাদের সকলের থানা আদমদীঘি এবং জেলা বগুড়া।
অভিযানকালে তাদের কাছ থেকে ৩০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। পরে ঘটনাস্থলেই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে দুই আসামিকে এক মাস করে এবং অপর এক আসামিকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। একই সঙ্গে দুইজনকে ৫০০ টাকা করে এবং একজনকে ১,০০০ টাকা অর্থদণ্ড করা হয়।
আদালত আরও আদেশ দেন, অর্থদণ্ড অনাদায়ে দুই আসামিকে অতিরিক্ত দুই দিন করে এবং অপর আসামিকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানিয়েছে, মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

আরও পড়ুনঃ  গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের অভিযানে জুয়ার আসর থেকে ৩ জুয়াড়িকে গ্রেপ্তার 
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST