PriyoKhobor-PNG
মঙ্গলবার, ১৩ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৮শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ৪:২৫
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর
শিরোনাম :

বগুড়ার শিবগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: গাঁজা ও ট্যাপেন্টাডলসহ ৩ জন গ্রেপ্তার,২০ দিনের কারাদণ্ড

দৈনিক গণআওয়াজ
জুলাই ৬, ২০২৬ ৯:১৯ অপরাহ্ণ
| 168
Link Copied!

‎এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ বগুড়ার শিবগঞ্জ উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযানে ২০০ গ্রাম গাঁজা ও ২টি ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ তিনজনকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে প্রত্যেককে ২০ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা করে অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
‎সোমবার (৬ জুলাই ২০২৬) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, বগুড়ার ‘খ’ সার্কেলের একটি আভিযানিক দল এবং শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জিয়াউর রহমানের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের অভিযানে তাদের গ্রেফতার করা হয়।
‎গ্রেফতারকৃতরা হলেন- শামীম মণ্ডল (২৮), পিতা: মো. সাইদুল ইসলাম, গ্রাম: মাচইল, থানা: শিবগঞ্জ; মো. মামুন প্রামাণিক (৩৫), পিতা: মৃত মোহাম্মদ আলী, গ্রাম: পানাতাপাড়া; এবং বুলু শেখ (৫৫), পিতা: মৃত সায়েম উদ্দিন, গ্রাম: উথলি, থানা: শিবগঞ্জ, জেলা: বগুড়া।
‎অভিযান চলাকালে তাদের কাছ থেকে ২০০ গ্রাম গাঁজা এবং ২টি ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্য জব্দ করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
‎ভ্রাম্যমাণ আদালতে অপরাধ প্রমাণিত হওয়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন অনুযায়ী তিন আসামিকেই ২০ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং প্রত্যেককে ১০০ টাকা করে অর্থদণ্ড প্রদান করা হয়।
‎সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, মাদক নির্মূলে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। সমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে প্রশাসনের পাশাপাশি সর্বস্তরের জনগণকে সচেতন হওয়ার আহ্বানও জানানো হয়েছে।

আরও পড়ুনঃ  জমি বিরোধে সাংবাদিকের মা-বাবাকে মারধর, হত্যাচেষ্টা ও থানায় মামলা
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST