PriyoKhobor-PNG
, , ,
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর

মণিরামপুরে মৎস চাষীদের মাঝে বিভিন্ন উপকরন বিতরণ।

দৈনিক গণআওয়াজ
জুলাই ৬, ২০২৬ ৮:৫৯ অপরাহ্ণ
| 137
Link Copied!

মো: মামুনুর রশীদ,

‎মণিরামপুর(যশোর ) প্রতিনিধি: খামারী ও মৎস চাষীদের মাছ চাষে উদ্বুদ্ধ করতে ইউনিয়ন পর্যায়ে মৎস চাষ প্রযুক্তি সেবা সম্প্রসারণ প্রকল্পের আওতায় গৃহস্থালি কাজে ব্যবহৃত পুকুরে স্থাপিত প্রদর্শনী সমূহের মহিলা ও পুরুষ চাষীদের মাঝে মাছের রেনু সহ বিভিন্ন উপকরণ সামগ্রী বিতরণ করেছে মণিরামপুর উপজেলা মৎস কর্মকর্তার কার্যালয় কর্তৃপক্ষ।

‎সোমবার (৬ই জুলাই) দুপুরে উপজেলা এলজিইডি ভবনে সিনিয়র মৎস কর্মকর্তার কার্যালয় চত্বরে এ সমস্ত উপকরণ সামগ্রী বিতরণ উদ্বোধন করেন দায়িত্বপ্রাপ্ত মণিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহির দায়ান আমিন। নারী-পুরুষ ১১জন খামারীদের ঘের ও পুকুরে মাছ চাষের পাশাপাশি গৃহস্থালিতে শাক-সবজী চাষে উদ্বুদ্ধ করতে মাছেরপোনা,খাবার,চুন,ইউরিয়া,কম্পোস্ট,পটাশ,জিয়োলাইট,পেপর চারা,লেবুর চারা এবং কয়েক প্রকার শাক-সবজীর বীজ বিতরণ করা হয়।

‎উপজেলা সিনিয়র মৎস কর্মকর্তা মোঃ সেলিম রেজার সার্বিক তত্ত্বাবধানে বিতরণী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন মণিরামপুর উপজেলা সমবায় কর্মকর্তা রনজিত বিশ্বাস,মণিরামপুর রিপোর্টার্স ক্লাবের সহ-সভাপতি এস এম তাজাম্মুল সহ বিভিন্ন পর্যায়ের ব্যাক্তিবর্গ ও সংশ্লিষ্ট উপকারভোগীরা।

আরও পড়ুনঃ  সাপাহার সরকারি কলেজে রোভার স্কাউটস গ্রুপের বৃক্ষরোপণ অভিযান
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST