PriyoKhobor-PNG
মঙ্গলবার, ২২শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ১২:০৪
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর

পাঁচবিবিতে ৫০ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

দৈনিক গণআওয়াজ
জুলাই ৬, ২০২৬ ৬:৩৮ অপরাহ্ণ
| 39
Link Copied!

জয়পুরহাট জেলা সংবাদদাতাঃ

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার সীমান্তবর্তী ধরঞ্জী ইউনিয়নের শ্রীমন্তপুর গ্রামে মাদক বিরোধী অভিযান চালিয়ে কুখ্যাত মাদক সম্রাট সাকোয়াত হোসেন (৫২) কে গ্রেফতার করেছে পাঁচবিবি থানা পুলিশ।
৬ জুলাই সোমবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত মাদক সম্রাট সাকোয়াত হোসেন ওই গ্রামের মৃত মকবুল হোসেনের ছেলে।
পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ আব্দুল হাফিজ মোঃ রায়হান বলেন, জেলা পুলিশ সুপার মহোদয় শাহনাজ বেগমের দিক নির্দেশনায় উপজেলায় প্রতিদিন মাদক বিরোধী অভিযান পরিচালনা করা হয়। এরই অংশ হিসেবে শ্রীমন্তপুর গ্রামে নিষিদ্ধ ঘোষিত ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট কেনা বেচা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তি অভিযান পরিচালনা করার সময় ধৃত আসামীর বাড়ী তল্লাশী চালিয়ে ৫০ পিচ ট্যাটবলেট সহ তাকে হাতে নাতে গ্রেফতার করা হয়। ধৃত আসামীর বিরুদ্ধে মাদক মামল্র প্রস্তুুতি চলছে বলে তিনি জানান।

আরও পড়ুনঃ  বগুড়ার আদমদীঘিতে ১২ কেজি গাঁজাসহ মোটরসাইকেল আটক
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST