PriyoKhobor-PNG
মঙ্গলবার, ১৪ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ৯:৩২
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর

চুয়াডাঙ্গায় দুই মাদকসেবীকে ভ্রাম্যমাণ আদালতে ৬ মাসের কারাদণ্ড অর্থদণ্ড

দৈনিক গণআওয়াজ
জুলাই ৫, ২০২৬ ৮:২২ অপরাহ্ণ
| 34
Link Copied!

মোঃ আসাদুজ্জামান আসাদ ‌
স্টাফ রিপোর্টার:-চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় মাদকবিরোধী অভিযানে আটক দুই মাদকসেবীকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৬ মাস করে বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা করে অর্থদণ্ড প্রদান করা হয়েছে। রবিবার (৫ জুলাই) বিকেলে আলমডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহীনূর আক্তার ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ দণ্ডাদেশ প্রদান করেন। জানা গেছে, চুয়াডাঙ্গা জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মনিরুজ্জামানের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স আলমডাঙ্গা পৌর এলাকার মিয়াপাড়া ও কালিদাসপুর দক্ষিণপাড়ায় পৃথক মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন। অভিযানে পৌর এলাকার মিয়াপাড়ার সাইফুল ইসলামের ছেলে শাকিল হোসেন (২১) এবং কালিদাসপুর দক্ষিণপাড়ার মৃত হাবিবুর রহমানের ছেলে বাদল রশিদ (৩৪)-কে মাদক সেবনকা‌লে আটক করা হয়। অভিযান চলাকালে তাদের কাছ থেকে মাদকদ্রব্য ও মাদক সেবনের বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়। পরে বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহীনূর আক্তারকে জানানো হলে তিনি ঘটনাস্থলে উপস্থিত হয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। ভ্রাম্যমাণ আদালত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে অভিযুক্ত দুই মাদকসেবীকে ৬ মাস করে বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা করে অর্থদণ্ড প্রদান করেন

আরও পড়ুনঃ  ভূঞাপুরে মানসিক ভারসাম্যহীন তরুণীকে ধর্ষণের অভিযোগ
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST