PriyoKhobor-PNG
বুধবার, ১৪ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৯শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, বিকাল ৪:০২
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর
শিরোনাম :

দুই দফা দাবিতে যশোরে ডাক কর্মচারী ইউনিয়নের মানববন্ধন

এস আর নিরবঃ
জুলাই ৪, ২০২৬ ৮:২৩ অপরাহ্ণ
| 64
Link Copied!

দুই দফা দাবি দ্রুত বাস্তবায়নের দাবিতে যশোরে মানববন্ধন করেছেন বাংলাদেশ শাখা ডাকঘর কর্মচারী ইউনিয়নের নেতাকর্মীরা। মানববন্ধন থেকে দাবি পূরণ না হলে আগামী ৬ জুলাই সোমবার থেকে দেশের সব শাখা ডাকঘরে অনির্দিষ্টকালের পূর্ণ কর্মবিরতি পালনের ঘোষণা দেওয়া হয়।

শনিবার যশোরে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে সংগঠনের জেলা ও উপজেলা পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।

মানববন্ধনে বক্তারা বলেন, শাখা ডাকঘরের কর্মচারীরা দেশের প্রত্যন্ত অঞ্চলে ডাকসেবা সচল রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। কিন্তু দীর্ঘদিন ধরে তারা নানা সমস্যা ও বৈষম্যের শিকার। ন্যায্য দাবি বাস্তবায়ন হলে কর্মচারীদের স্বার্থ সংরক্ষণের পাশাপাশি ডাকসেবার মানও আরও উন্নত হবে।

বক্তারা জানান, গত ১৭ ও ১৮ জুন ঢাকায় ডাক অধিদপ্তরের সামনে দুই দফা দাবি আদায়ে অনশন কর্মসূচি পালন করা হয়। এরপর তিন দিনের কলম বিরতি কর্মসূচিও ঘোষণা করা হয়। কিন্তু দাবি বাস্তবায়নে কার্যকর উদ্যোগ না নেওয়ায় কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত অনুযায়ী ৬ জুলাই থেকে দেশব্যাপী পূর্ণ কর্মবিরতি পালনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ৪ জুলাইয়ের মধ্যে দেশের ৬৪ জেলায় মতবিনিময় সভা, ধর্মঘটের পক্ষে গণস্বাক্ষর সংগ্রহ এবং ৫ জুলাইয়ের মধ্যে নগদ অর্থ, খাম, ডাকটিকিট, রাজস্ব হিসাব সমন্বয় ও চিঠি-পার্সেল বিতরণ সম্পন্ন করার নির্দেশনা দেওয়া হয়েছে। একই সঙ্গে ৬ জুলাই থেকে প্রতিটি শাখা ডাকঘরের সামনে ধর্মঘটের ব্যানার টানানোর আহ্বান জানানো হয়।

নেতৃবৃন্দ বলেন, তারা সংঘাত নয়, আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান চান। তবে দাবি বাস্তবায়নে দৃশ্যমান উদ্যোগ না এলে ঘোষিত কর্মসূচি অনুযায়ী পূর্ণ কর্মবিরতি পালন করা হবে।

মানববন্ধনে উপস্থিত ছিলেন খুলনা বিভাগীয় মহিলা বিষয়ক সম্পাদক মোছা. শাহানাজ পারভিন, সভাপতি মো. নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. আকাশ, মহিলা বিষয়ক সম্পাদক রোজিনা, ঝিকরগাছা থানার সভাপতি আলম, শার্শা থানার সভাপতি মো. আলী, কেশবপুর থানার সভাপতি সিরাজুল ইসলাম, মনিরামপুর থানার সভাপতি বাবলু, বাঘারপাড়া থানার সভাপতি আব্দুর রব, চৌগাছা থানার সভাপতি মো. সুলতান, বারোবাজার থানার সভাপতি শ্রী প্রাণেশ, অভয়নগর থানার প্রতিনিধি মো. আল-আমিন, নড়াইলের প্রতিনিধি মো. রনিসহ বিভিন্ন উপজেলা ও জেলার নেতৃবৃন্দ।

আরও পড়ুনঃ  কেন্দুয়ায় নানা আয়োজনে শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমীর উদযাপিত করলেন- এমপি রফিকুল ইসলাম হিলালী
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST