PriyoKhobor-PNG
, , ,
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর

জীবননগরের যাদবপুর মাঠ থেকে ৪টি সেচ পাম্পের ট্রান্সফরমার উধাও

দৈনিক গণআওয়াজ
জুলাই ৩, ২০২৬ ৪:৪৩ অপরাহ্ণ
| 48
Link Copied!

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার সীমান্ত ইউনিয়নের যাদবপুর মাঠে রাতের আঁধারে চারটি বৈদ্যুতিক সেচ পাম্পের ট্রান্সফরমার চুরির ঘটনা ঘটেছে। এতে কৃষকদের মাঝে উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।

বৃহস্পতিবার ( ২ জুলাই) দিবাগত রাতে এ চুরির ঘটনা ঘটে।

ক্ষতিগ্রস্তদের মধ্যে যাদবপুর গ্রামের মৃত আব্দুল ওহাব বিশ্বাসের ছেলে আবু জাফরের সেচ পাম্পের তিনটি ট্রান্সফরমার এবং একই ইউনিয়নের কয়া গ্রামের আনার আলীর সেচ পাম্পের একটি ট্রান্সফরমার চুরি হয়েছে বলে জানা গেছে।

ভুক্তভোগীরা জানান, সকালে মাঠে গিয়ে তারা সেচ পাম্পের ট্রান্সফরমারগুলো দেখতে না পেয়ে চিন্তিত হয়ে পড়েন। পরে খোঁজাখুঁজির পর নিশ্চিত হন যে দুর্বৃত্তরা রাতের আঁধারে ট্রান্সফরমারগুলো চুরি করে নিয়ে গেছে।

এ ঘটনায় কৃষকদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। তারা দ্রুত চোরদের শনাক্ত করে আইনের আওতায় আনা এবং চুরি হওয়া ট্রান্সফরমার উদ্ধারের দাবি জানিয়েছেন।

এ বিষয়ে জীবননগর থানার অফিসার ইনচার্জ সোলায়মান শেখ জানান, ট্রান্সফর্মার চুরি হওয়া বিষয়টি উদ্বেগ জনক। এ বিষয়ে থানায় আমরা এখনো পর্যন্ত লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করব।

আরও পড়ুনঃ  যশোরে ৪ হাজার ইয়াবাসহ মিলন আটক
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST