PriyoKhobor-PNG
বুধবার, ২৩শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৮ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ১০:৩৯
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর

ঝিনাইদহে নারী মাদক কারবারিদের নতুন কৌশল: ঝুঁকিতে তরুণ প্রজন্ম

দৈনিক গণআওয়াজ
জুলাই ২, ২০২৬ ৭:১৯ অপরাহ্ণ
| 33
Link Copied!

​ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহে উদ্বেগজনক হারে বাড়ছে নারী মাদকসেবী ও মাদক ব্যবসায়ীর সংখ্যা। আধুনিকতার মুখোশ পরে এক শ্রেণির নারী কারবারি স্কুল-কলেজ পড়ুয়া তরুণীদের টার্গেট করে ইয়াবাসহ বিভিন্ন নেশাজাতীয় দ্রব্য ছড়িয়ে দিচ্ছে। মাদকাসক্ত করার পর খরচের টাকা জোগানোর প্রলোভন দেখিয়ে এদের অনেককে অনৈতিক দেহ ব্যবসা ও ‘হানি ট্র্যাপ’-এর মতো ব্ল্যাকমেইলিং চক্রে জড়িয়ে ফেলা হচ্ছে বলে অনুসন্ধানে জানা গেছে।

​অভিজাত এলাকায় আলিশান বাসা ভাড়া নিয়ে গড়ে ওঠা এসব সিন্ডিকেটকে স্থানীয় কিছু প্রভাবশালী রাজনৈতিক নেতা আশ্রয় দিচ্ছে বলেও অভিযোগ রয়েছে।

​এদিকে জেলা ডিবি ও থানা পুলিশের নিয়মিত অভিযানে প্রতিনিয়ত গ্রেপ্তার হচ্ছে অপরাধীরা। গত মঙ্গলবারও (১ জুলাই) ঝিনাইদহ পৌরসভার কালিকাপুর পশ্চিমপাড়া এলাকা থেকে ৫০ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলেন— মো. রাজিব মন্ডল (৩৫), মো. ইমরান হোসেন ইমন (২৫) এবং মুনিয়া উম্মেজান অর্ণি (২৪)। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন।

​মাদকের এই ভয়াবহ বিস্তার ও অনৈতিক কর্মকাণ্ড রুখে দিতে জেলা পুলিশ প্রশাসনের প্রতি ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণের দাবি জানিয়েছেন স্থানীয় সচেতন অভিভাবক মহল।

আরও পড়ুনঃ  নাগেশ্বরীতে ১০২ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার, পলাতক ১
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST