PriyoKhobor-PNG
বৃহস্পতিবার, ১লা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ১০:৫৯
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর

দিনাজপুরে ডিবি পুলিশের অভিযানে আন্তঃজেলা ডাকাতচক্রের ৪ সদস্য গ্রেপ্তার

দৈনিক গণআওয়াজ
জুলাই ২, ২০২৬ ৭:০৭ অপরাহ্ণ
| 44
Link Copied!

দিনাজপুর প্রতিনিধি ফিরোজ সরকার

দিনাজপুরে বিশেষ অভিযান চালিয়ে আন্তঃজেলা ডাকাতচক্রের চার সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। অভিযানে ডাকাতির কাজে ব্যবহারের অভিযোগে একটি NISSAN Double Cabin Carry Boy পিকআপ, বিপুল পরিমাণ সরঞ্জাম, ভুয়া পরিচয়পত্র ও বিভিন্ন আলামত উদ্ধার করা হয়েছে।

পুলিশ জানায়, দিনাজপুর জেলার পুলিশ সুপার মো. জেদান আল মুসা, পিপিএম-এর নির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. রফিকুল আলম ও অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) সুমন রঞ্জন সরকার-এর সার্বিক তত্ত্বাবধানে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) অফিসার ইনচার্জ মুহাম্মদ আলমগীর, পিপিএম-এর নেতৃত্বে একটি বিশেষ টিম গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (৩০ জুন) সন্ধ্যা ৭টা ৩৫ মিনিটে দিনাজপুর কোতোয়ালি থানাধীন বাহাদুর বাজার স্টেশন রোড এলাকার হোটেল রাজের তৃতীয় তলার ৩০৬ নম্বর কক্ষে অভিযান পরিচালনা করে।

অভিযানে গ্রেপ্তার করা হয়—
মো. সোহানুল ইসলাম (৪০), কাশিয়ানী, গোপালগঞ্জ
মো. খলিল (৩০), ভোলা সদর, ভোলা
বরুন বালা (৪৩), কোটালিপাড়া, গোপালগঞ্জ
মো. দুলাল মিয়া (৪০), মিঠাপুকুর, রংপুর

অভিযানে উদ্ধার করা হয়—
১টি NISSAN Double Cabin Carry Boy পিকআপ
৫টি মোবাইল ফোন
১টি কর্ডলেস ড্রিল মেশিন
২টি কর্ডলেস অ্যাঙ্গেল গ্রাইন্ডার
১১টি কাটিং ডিস্ক
৪টি শিট মেটাল কাটার
বিভিন্ন ধরনের রেঞ্চ, স্ক্রু ড্রাইভার, টেস্টার, হেক্স-কি ও ড্রিল বিট
১০টি চাবির থোকায় মোট ৬৭টি বিভিন্ন ধরনের চাবি
৭টি স্টেইনলেস স্টিলের তালা
২টি লিথিয়াম-আয়ন ব্যাটারি চার্জার
৬টি জাম্পার কেবল
মাল্টিপ্লাগ, ক্রোবার, লোহার পাইপ ও এল-আকৃতির লোহার রড
৩টি ভুয়া প্রতিষ্ঠানের পরিচয়পত্র
১টি ব্যাকপ্যাক
২টি রিফ্লেকটিভ সেফটি ভেস্ট
পিকআপে ব্যবহৃত ‘জরুরি বিদ্যুৎ’ ও ‘জরুরি টাওয়ারের কাজে নিয়োজিত’ লেখা ভুয়া লেমিনেটেড ডিসপ্লে

প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাতে পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতরা দেশের বিভিন্ন এলাকায় মোবাইল টাওয়ারের পাওয়ার হাউসে সংরক্ষিত ব্যাটারি ও অন্যান্য মূল্যবান সরঞ্জাম লুটের সঙ্গে জড়িত। অপরাধ সংঘটনের সময় তারা নিজেদের বিভিন্ন প্রতিষ্ঠানের প্রকৌশলী, টেকনিশিয়ান ও চালক পরিচয় দিয়ে ভুয়া পরিচয়পত্র ব্যবহার করতেন।পুলিশ আরও জানায়, চক্রটির আরও কয়েকজন সদস্য পলাতক রয়েছে। তাদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

আরও পড়ুনঃ  বগুড়ায় ১৪ হাজার ইয়াবাসহ জয়পুরহাটের যুবক গ্রেপ্তার
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST