PriyoKhobor-PNG
শনিবার, ২৬শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১১ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ৪:৫১
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর

যশোরের শার্শায় বিয়ের প্রলোভনে তরুণীকে ধর্ষণের অভিযোগে দুই যুবক আটক

দৈনিক গণআওয়াজ
জুলাই ১, ২০২৬ ১০:০১ অপরাহ্ণ
| 90
Link Copied!

এস আর নিরবঃ

যশোরের শার্শা উপজেলায় বিয়ের প্রতিশ্রুতি দিয়ে এক তরুণীকে ধর্ষণের অভিযোগে দুই যুবককে আটক করেছে পুলিশ।বুধবার সকালে উপজেলার উলাশী ইউনিয়নের গিলাপোল এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন, উপজেলার গিলাপোল গ্রামের সাহেব আলীর ছেলে আবুল কালাম অপু (২৫) ও একই গ্রামের সেকেন্দার বাদশা ওরফে কারেন্ট ব্যাপারীর ছেলে সাব্বির (২৩)।

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে আবুল কালাম অপু ওই তরুণীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন। অভিযোগ রয়েছে, গত ২৭ মার্চ সন্ধ্যায় বিয়ের আশ্বাস দিয়ে তিনি তরুণীকে উলাশী ইউনিয়নের গিলাপোল এলাকায় বর্ণমালা বিদ্যাপীঠের পেছনের একটি বাঁশবাগানে নিয়ে যান। সেখানে জোরপূর্বক ধর্ষণ করেন বলে মামলায় উল্লেখ করা হয়েছে। এ সময় তার সহযোগী সাব্বির ঘটনাস্থলের আশপাশে পাহারা দিয়ে অপুকে সহযোগিতা করেন বলেও অভিযোগ রয়েছে।

ভুক্তভোগী পরে বিয়ের দাবি জানালে অপু নানা অজুহাতে বিষয়টি এড়িয়ে যেতে থাকেন। একপর্যায়ে ঘটনাটি এলাকায় ছড়িয়ে পড়লে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা সমাধানের উদ্যোগ নেন। কিন্তু অভিযুক্ত অপু বিয়ে করতে অস্বীকৃতি জানালে এলাকাবাসীর মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। পরে স্থানীয় লোকজন দুই যুবককে আটক রেখে পুলিশে খবর দেন।খবর পেয়ে শার্শা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের হেফাজতে নিয়ে থানায় নিয়ে আসে।সংবাদ বিশ্লেষণ

এ ঘটনায় ভুক্তভোগীর মা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ (সংশোধিত ২০০৩)-এর ৯(১)/৩০ ধারায় শার্শা থানায় মামলা দায়ের করেন।

এ বিষয়ে শার্শা থানার অফিসার্স ইনচার্জ শামিনুল হক জানান, মামলার পর দুই আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে। মামলার তদন্ত ও পরবর্তী আইনগত কার্যক্রম চলমান রয়েছে।

আরও পড়ুনঃ  বিদেশে পাঠানোর নামে প্রতারণা ও মারধরের অভিযোগ, নগদ টাকা ছিনিয়ে নেওয়ার দাবি
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST