PriyoKhobor-PNG
মঙ্গলবার, ১৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ৯:৩৫
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর
শিরোনাম :

ডেটিংয়ের জন্য ছুটি দেবে যে কোম্পানি

দৈনিক গণআওয়াজ
সেপ্টেম্বর ৯, ২০২৪ ৪:৩০ অপরাহ্ণ
| 4
Link Copied!

কর্মীদের কর্মদক্ষতা বাড়ানোর জন্য এক এক কোম্পানি এক এক ধরনের উদ্যোগ নিয়ে থাকে। কিন্তু এমন কথা কি শুনেছেন যে, কর্মীদের ডেটে যাওয়াকে উৎসাহ দেওয়া হয়?— এই কাজটিই করছে থাইল্যাণ্ডের একটি কোম্পানি ‘ওয়াইটথাইল্যান্ডের লাইন গ্রুপ’। শুনতে খানিকটা অবাক লাগলেও কর্মীরা যেন তাদের কাজে আরও বেশি মনোযোগী হয়ে উঠতে পারেন তার জন্যই কোম্পানীটি এই নতুন পদ্ধতি চালু করেছে।

এই কোম্পানির কর্মকর্তারা মনে করছেন, কর্মীরা ডেটে যাওয়ার সুযোগ পেলে তাদের কর্মদক্ষতা বৃদ্ধি হবে। এজন্য কর্মীদের বেতনসহ ছুটি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কোম্পানিটি। এমনকি একজন কর্মী চাইলে একটি নির্দিষ্ট ডেটিং অ্যাপের ‘গোল্ড ও প্ল্যাটিনাম’ সাবক্রিপশনের জন্য পেয়ে যাবে প্রয়োজনীয় অর্থও। যা কোম্পানি বহন করবে।

আরও পড়ুন—    সিরাজগঞ্জে মাইক্রোবাস-অটো রিকশার সংঘর্ষ, নিহত পাঁচ

দ্য স্ট্রেইট টাইমসের খবরে বলা হয়, সংস্থার পক্ষ থেকে ডেটে যাওয়ার জন্য তাদের কর্মীদের বেতনসহ ছুটি দেওয়া হবে। কর্মীদের কর্মদক্ষতা বৃদ্ধি করতেই সংস্থার এমন সিদ্ধান্ত। তবে কর্মীরা কতদিন এই ছুটি নিতে পারবেন সেই নিয়ে অবশ্য সংস্থার পক্ষ থেকে কোনো বিজ্ঞপ্তি জারি করা হয়নি।

খবরে আরও বলা হয়, হোয়াইটলাইন গ্রুপের কর্মীরা চাইলে ‘টিন্ডার লিভ’ নামক ডেটিং অ্যাপের ‘গোল্ড ও প্ল্যাটিনাম’ সাবক্রিপশনের জন্য প্রয়োজনীয় অর্থও তার সংস্থার কাছে দাবি করতে পারে।

অবশ্য কোনো কারণ ছাড়াই এই সিদ্ধান্ত নেয়নি ওয়াইটলাইন গ্রুপ কর্তৃপক্ষ। এমন ভাবনার কারণ হিসেবে বলা হয়, ওই কোম্পানির উর্দ্ধতন এক নারী কর্মী কর্তৃপক্ষকে জানিয়েছিলেন তিনি অতিরিক্ত কাজের চাপ অনুভব করছেন। আর সেজন্য ডেটেও যেতে পারছেন না।

আরও পড়ুন—    বিস্ময়কর! এস আলম গ্রুপের কেউই বাংলাদেশের নাগরিক নয়!

এরপরে কর্মীরা যাতে ইচ্ছা করলেই ডেটে যেতে পারে সেজন্য ছুটি বরাদ্ধ করে ‘ওয়াইটলাইন গ্রুপ’। শর্ত দেওয়া হয় যে, ডেটে যাওয়ার এক সপ্তাহ আগে ছুটির আবেদন জমা দিতে হবে।

আরও পড়ুনঃ  ইসলামী ব্যাংকের চেয়ারম্যানসহ পুরো পর্ষদ বাতিল

মার্কেটিং ফার্ম হোয়াইটলাইন গ্রুপ এক লিংকডইন পোস্টে জানায়, কর্মীরা টিন্ডার লিভ অ্যাপ ব্যবহারের মাধ্যমে যে কারো সঙ্গে ডেটে যাওয়ার জন্য ছুটি চাইতে পারে। সংস্থাটি বিশ্বাস করে যে, কর্মীরা প্রেম করলে সেটা তাদের সুখে থাকতে সহায়তা করবে এবং এটি সংস্থার উৎপাদনশীলতা বৃদ্ধিতে অবদান রাখবে।

প্রিয়খবর/নয়ন

আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST