PriyoKhobor-PNG
শুক্রবার, ২৫শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১০ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, ভোর ৫:০৮
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর
শিরোনাম :

ঠাকুরগাঁওয়ে ১৫ লাখ টাকার ইয়াবাসহ গ্রেপ্তার দুই ব্যবসায়ী

দৈনিক গণআওয়াজ
জুন ২৯, ২০২৬ ৭:৩৩ অপরাহ্ণ
| 49
Link Copied!

ঠাকুরগাঁওয়ে ১৫ লাখ টাকার ইয়াবাসহ রাজা হাসান রাজু(২৯) ও রাফায়েল হাসান হৃদয়(১৮) নামের দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে জেলা মাদকদ্রব্য অধিদপ্তর। তারা সম্পর্কে আপন মামা-ভাগিনা। উদ্ধারকৃত তিন হাজার পিস ইয়াবার বাজার মূল্য ১৫ লাখ টাকা।

সোমবার, (২৯ জুন) সকালে সদর উপজেলার রহিমানপুর ইউনিয়নের ঠাকুরগাঁও-বালিয়াডাঙ্গীগামী পাকা রাস্তায় একটি ইজিবাইকে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।বিষয়টি নিশ্চিত করেছেন জেলা মাদকদ্রব্য অধিদপ্তরের সহকারী পরিচালক হারুন আর রশিদ।

গ্রেপ্তারকৃত রাজা হাসান রাজু(২৯) বালিয়াডাঙ্গী উপজেলার কালমেঘ এলাকার দারাব উদ্দীনের ছেলে ও রাফায়েল হাসান হৃদয় (১৮) পৌর শহরের নিশ্চিন্তপুর এলাকার নবীর হোসেনের ছেলে ।

জেলা মাদকদ্রব্য অধিদপ্তরের সহকারী পরিচালক হারুন আর রশিদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে সকালে সদর উপজেলার রহিমানপুর ইউনিয়নের লক্ষীপুর গ্রামের ঠাকুরগাঁও-বালিয়াডাঙ্গীগামী পাকা রাস্তার ওপর একটি ব্যাটারি চালিত ইজিবাইক সিগন্যাল নিয়ে গতিরোধ করা হয়। এসময় ইজিবাইকের ভিতরে বসে থাকা ওই দুই ব্যবসায়ীকে আটক করা হয়।

এ সময় তাদের তল্লাশি করা হলে রাজুর প্যান্টের পকেট থেকে ১ হাজার ৫০০ পিস ইয়াবা ও আরেক আসামী হৃদয়ের প্যান্টের পকেট থেকে আরও ১ হাজার ৫০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত তিন হাজার পিস ইয়াবার বাজার মূল্য পনের লাখ টাকা।

তিনি আরও জানান, গ্রেপ্তারকৃত আসামিরা সম্পর্কে আপন মামা-ভাগিনা এবং তারা দীর্ঘদিন ধরে পরস্পর যোগসাজশে যৌথভাবে অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট এর ব্যবসা করে আসছে।গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে ঠাকুরগাঁও সদর থানায় একটি নিয়মিত মামলা করা হয়েছে।

 

 

 

আরও পড়ুনঃ  আদালতের বিজ্ঞপ্তি টাঙানো নিয়ে বিরোধ, বগুড়া আদমদীঘিতে আহত ৫
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST