PriyoKhobor-PNG
শনিবার, ১লা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ১১:০৭
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর

নওগাঁ জেলা গোয়েন্দা শাখার মাদকবিরোধী অভিযান: ১৭ লিটার ৭৫০ মিলি চোলাই মদসহ গ্রেফতার ১

দৈনিক গণআওয়াজ
জুন ২৬, ২০২৬ ১১:০৯ অপরাহ্ণ
| 42
Link Copied!

 

মোঃ মমিন আলী নওগাঁ জেলা প্রতিনিধি।

নওগাঁ জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ১৭ লিটার ৭৫০ মিলিলিটার চোলাই মদসহ একজনকে গ্রেফতার করা হয়েছে।

শুক্রবার (২৬ জুন ২০২৬) পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম-এর নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখার একটি দল সদর থানা এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশ জানতে পারে, একজন ব্যক্তি ব্যাটারিচালিত অটোরিকশাযোগে চোলাই মদ বহন করে ভাঙারীপট্টি এলাকায় আসছে। এমন তথ্যের ভিত্তিতে ননিয়াপট্টিস্থ ভাঙারী এলাকায় একটি চেকপোস্ট বসিয়ে অভিযান চালানো হয়।

দুপুর আনুমানিক ১২টা ৩০ মিনিটে কাজল ভাঙারীর দোকানের সামনে একটি ব্যাটারিচালিত অটোরিকশা থামিয়ে তল্লাশি চালানো হয়। এ সময় অটোরিকশায় থাকা একটি প্লাস্টিকের বস্তা সন্দেহজনক মনে হলে উপস্থিত লোকজনের সামনে সেটি খুলে দেখা হয়। বস্তার ভেতর থেকে স্পিড ও মজো ব্র্যান্ডের ছোট বোতলে সংরক্ষিত মোট ১৭ লিটার ৭৫০ মিলিলিটার চোলাই মদ উদ্ধার করা হয়।

এ ঘটনায় অটোরিকশার চালক লছির উদ্দিত (৫৭), পিতা: অহির উদ্দিন, গ্রাম: একডালা পূর্বপাড়া, থানা ও জেলা: নওগাঁকে গ্রেফতার করা হয়।

উদ্ধারকৃত মাদকদ্রব্য জব্দ করা হয়েছে এবং গ্রেফতার ব্যক্তির বিরুদ্ধে নওগাঁ সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পুলিশ জানিয়েছে, জেলায় মাদক নির্মূল ও মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আরও পড়ুনঃ  মোংলায় রেজা মাসুদ বাহিনী নিয়ে একাধিক অভিযোগ, সাংবাদিককে হত্যার হুমকিতে থানায় জিডি
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST