
মোঃ আরিফুজ্জামান তুহিন শরীফ,পটুয়াখালী প্রতিনিধিঃ
পটুয়াখালীতে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস -২০২৬ উপলক্ষে মাদকবিরোধী র্যালী, আলোচনা সভা ও পুরস্কার বিতরনের মধ্যদিয়ে দিবসটি পালিত হয়েছে।
শুক্রবার (২৬ জুন) সকাল ১০ টায় জেলা প্রশাসক কার্যালয়ের সামনে হতে পটুয়াখালী জেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তের যৌথ উদ্যোগে মাদকবিরোধী র্যালী শুর করে বিভিন্ন সড়ক ঘুরে পুনরায় জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এসে র্যালী শেষ করে।
র্যালী শেষে জেলা প্রশাসক দরবার হলে জেলা প্রশাসক ড. মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরী এর সভাপতিত্বে ও অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা-আইসিটি) তারেক হাওলাদারের সঞ্চালনায় সভায় স্বাগত বক্তব্য রাখেন জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্র অধিদপ্তরের সহকারি পরিচালক মো. আলী হায়দার রাসেল। আলোচনা করেন অতিরিক্ত পুলিশ সুপার সাজেদুল ইসলাম সজল, অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক) মাসুদ উল আলম, মাদক অধিদপ্তরের উপ পরিচালক রাকিবুল হাসান, মানসিক চিকিৎসক ডাঃ ওহাব মিনার, সিনিয়র জেলা লাইব্ররিয়ান মোহাম্মদ সাইদুর রহমান, পটুয়াখালী মাদক নিরাময় কেন্দ্রের ব্যাবস্থাপক মেহেদী হাসান শিবলী, মাদকআসক্ত নিরাময় কেন্দ্রের ব্যবস্থাপক মো. মাঈনুল ইসলাম খান মিঠু, শিক্ষক আবুল কালাম আজাদ, শিক্ষার্থী অনির্বান সাহা সূর্য, মাদকআসক্ত থেকে সুস্থ যুবক মো. তৌফিক হোসেন।
সভায় রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগীতায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের ৬ টি গ্রুপে ২১ জন শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলদেন জেলা প্রশাসক ড. মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরী।
জেলা প্রশাসক বলেন, মাদক নিয়ন্ত্রনে শুধুমাত্র পুলিশ প্রশাসনের একক প্রচেষ্টায় সম্ভব নয়, পারিবারিক ও সামাজিক এবং সংশ্লিস্ট দপ্তর সমূহের আন্তরিকতা ও সচেতনার মাধ্যমে মাদক মুক্ত সমৃদ্ধশালী উন্নত সমাজ, রাস্ট্র প্রতিষ্ঠা সম্ভব। মাদকমুক্ত সমাজ এবং বিনির্মানে সরকার বদ্ধপরিকর। তিনি সকলকে আন্তরিকভাবে কাজ করার আহবান জানান। #


