PriyoKhobor-PNG
শনিবার, ১১ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ৭:০৪
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর

‎যৌতুকের জন্য হত্যা মামলার পলাতক প্রধান আসামি র‌্যাব-১২-এর অভিযানে গ্রেপ্তার

দৈনিক গণআওয়াজ
জুন ২৬, ২০২৬ ১০:২৯ অপরাহ্ণ
| 72
Link Copied!

এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১২, সিপিএসসি বগুড়ার অভিযানে যৌতুকের জন্য হত্যা মামলার এজাহারভুক্ত ১ নম্বর পলাতক আসামি রাজু মন্ডল (৩০) গ্রেপ্তার হয়েছে।

‎র‌্যাব জানায়, প্রতিষ্ঠালগ্ন থেকেই দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখা এবং সংঘবদ্ধ অপরাধ দমনে র‌্যাব নিরলসভাবে কাজ করে যাচ্ছে। খুন, মাদক, ছিনতাই, অপহরণ, মানবপাচারসহ বিভিন্ন চাঞ্চল্যকর মামলার পলাতক আসামিদের গ্রেফতারে নিয়মিত অভিযান পরিচালনা করছে এলিট ফোর্সটি।

‎গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১২, সিপিএসসি বগুড়া জানতে পারে যে, ধুনট থানার এফআইআর নং-০৫, তারিখ ০২ মে ২০২৬, জিআর নং-৭৮, ধারা ১১(ক)/৩০, নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০-এর এজাহারভুক্ত ১ নম্বর পলাতক আসামি রাজু মন্ডল (৩০), পিতা- মো. আলমগীর হোসেন, সাং- উত্তর চুনিয়াপাড়া, থানা- ধুনট, জেলা- বগুড়া, গ্রেফতার এড়াতে নিজ এলাকায় আত্মগোপনে রয়েছে।

‎এরই ধারাবাহিকতায় শুক্রবার (২৬ জুন ২০২৬) ভোর আনুমানিক ৪টা ২ মিনিটে র‌্যাব-১২-এর একটি আভিযানিক দল বগুড়া জেলার ধুনট থানাধীন উত্তর চুনিয়াপাড়া এলাকায় জনৈক জাহিদুর রহমান ওরফে বুলেটের ভাড়াটিয়া বাসায় অভিযান পরিচালনা করে। অভিযানে যৌতুকের জন্য হত্যা মামলার এজাহারভুক্ত ১ নম্বর পলাতক আসামি রাজু মন্ডলকে গ্রেপ্তার করা হয়।

‎গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে ধুনট থানায় হস্তান্তর করা হয়েছে।

‎র‌্যাব জানায়, অপরাধীদের আইনের আওতায় এনে ন্যায়বিচার নিশ্চিত করতে তাদের এ ধরনের গোয়েন্দা তৎপরতা ও অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। আইনশৃঙ্খলা রক্ষায় র‌্যাবের এ ধরনের কার্যক্রম আরও জোরদার করা হবে বলেও জানানো হয়।

আরও পড়ুনঃ  "নরসিংদীতে বিশেষ অভিযানে মাদকসহ ৬ জন আটক, অস্ত্রধারী ও অস্থিতিশীলতা সৃষ্টিকারীসহ গ্রেফতার ১৫"
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST