PriyoKhobor-PNG
সোমবার, ২৪শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ৯ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, সন্ধ্যা ৭:৪৪
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর

বগুড়া শেখেরকোলা ইউনিয়নে ওয়ার্ডভিত্তিক ফুটবল টুর্নামেন্ট-২০২৬ উদ্বোধন

দৈনিক গণআওয়াজ
জুন ২৬, ২০২৬ ১০:১২ অপরাহ্ণ
| 133
Link Copied!

এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ

যুব সমাজকে মাদক, জুয়া ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রেখে খেলাধুলার মাধ্যমে সুস্থ, সচেতন ও মানবিক সমাজ গড়ে তোলার প্রত্যয়ে বগুড়ার শেখেরকোলা ইউনিয়নে শুরু হয়েছে ওয়ার্ডভিত্তিক ফুটবল টুর্নামেন্ট-২০২৬।
শুক্রবার (২৬ জুন ২০২৬) বিকেল ৩টায় বগুড়া সদর উপজেলার ভান্ডার পাইকা এস.এম. উচ্চ বিদ্যালয় মাঠে শেখেরকোলা ইউনিয়ন যুব ও ক্রীড়া সংস্থার উদ্যোগে আয়োজিত এ টুর্নামেন্টের বর্ণাঢ্য উদ্বোধন করা হয়। প্রধান অতিথি ও উদ্বোধক অতিথির উপস্থিতিতে বেলুন উড়িয়ে টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করা হয়।
উদ্বোধনী ম্যাচে ১ নম্বর দক্ষিণভাগ কিশোর ক্লাব এবং ৮ নম্বর বালাকৈগাড়ী ইয়াং জেনারেশন ক্লাব মুখোমুখি হয়। শুরু থেকেই দুই দলের আক্রমণ-পাল্টা আক্রমণে ম্যাচটি প্রাণবন্ত ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হয়ে ওঠে। স্থানীয় ক্রীড়াপ্রেমী দর্শকদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে মাঠজুড়ে ছিল উৎসবমুখর পরিবেশ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া জেলা যুবদলের সাধারণ সম্পাদক মো. আবু হাসান। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক হারুনুর রশিদ সুজন।
টুর্নামেন্টের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন শেখেরকোলা ইউনিয়ন যুব ও ক্রীড়া সংস্থার আয়োজক যুবনেতা মো. গোলাম রব্বানী জায়দার।
আয়োজকরা জানান, ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের দলগুলোর অংশগ্রহণে অনুষ্ঠিত এই টুর্নামেন্টের মূল উদ্দেশ্য তরুণদের খেলাধুলার প্রতি আগ্রহী করে তোলা, পারস্পরিক সম্প্রীতি, সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ জোরদার করা এবং সামাজিক অবক্ষয় প্রতিরোধে ইতিবাচক ভূমিকা রাখা। তারা বলেন, “ক্রীড়াই শক্তি, ক্রীড়াই বল—মাদক ও জুয়া ছেড়ে মাঠে চল”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে খেলাধুলার মাধ্যমে একটি সুস্থ ও মাদকমুক্ত সমাজ গঠনের বার্তা ছড়িয়ে দেওয়া হচ্ছে।
এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা যুবদলের আহ্বায়ক শ্রী অতুল চন্দ্র দাস, যুবনেতা শাহ আলম, মিহাজুল, এমদাদুল, গোলাম রব্বীন, আশরাফুল, মিল্লাতসহ স্থানীয় ক্রীড়াপ্রেমী, গণ্যমান্য ব্যক্তি, জনপ্রতিনিধি, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
আয়োজকদের আশা, এ ধরনের ক্রীড়া আয়োজন তরুণদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং মাদক ও অপরাধপ্রবণতা থেকে দূরে রেখে একটি সুস্থ, সুন্দর ও সম্প্রীতির সমাজ গঠনে কার্যকর অবদান রাখবে।

আরও পড়ুনঃ  বাংলাদেশে অনিশ্চিত ফুটবল বিশ্বকাপ সম্প্রচার!
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST