PriyoKhobor-PNG
শুক্রবার, ১০ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৬শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ১১:৪৭
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর

মানবসেবায় ওয়ালটন: কাশিমপুরে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প

দৈনিক গণআওয়াজ
জুন ২৬, ২০২৬ ৯:২৫ অপরাহ্ণ
| 57
Link Copied!

​গাজীপুর প্রতিনিধি:
ব্যবসায়িক কার্যক্রমের পাশাপাশি সামাজিক দায়বদ্ধতা ও মানবসেবাকে অগ্রাধিকার দিয়ে দেশব্যাপী একযোগে ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করেছে দেশের শীর্ষস্থানীয় ইলেকট্রনিক্স ও প্রযুক্তিপণ্য জায়ান্ট ‘ওয়ালটন’। এরই ধারাবাহিকতায় গাজীপুরের কাশিমপুর বারান্ডা শাখা ওয়ালটন প্লাজার উদ্যোগে দিনব্যাপী এক ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
​গত বুধবার (২৪শে জুন) কাশিমপুর ৩ নম্বর ওয়ার্ডের বারান্ডা এলাকায় অবস্থিত ওয়ালটন প্লাজা প্রাঙ্গণে এই ক্যাম্প অনুষ্ঠিত হয়। সকাল ১০টা থেকে শুরু হয়ে কোনো বিরতি ছাড়াই বিকেল ৫টা পর্যন্ত চলে এই চিকিৎসাসেবা কার্যক্রম।
​ক্যাম্পে আসা এলাকার বিভিন্ন পেশাজীবী ও শ্রমজীবী মানুষকে সম্পূর্ণ বিনামূল্যে অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ ও ব্যবস্থাপত্র (প্রেসক্রিপশন) দেওয়া হয়। এর পাশাপাশি আগত রোগীদের বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও ডায়াবেটিস পরিমাপসহ বিভিন্ন প্রয়োজনীয় স্বাস্থ্য পরীক্ষা করা হয়। দিনব্যাপী এই ক্যাম্পে আগত বিপুল সংখ্যক রোগীকে অত্যন্ত আন্তরিকতার সাথে চিকিৎসা সেবা প্রদান করেন ঢাকার এনাম মেডিকেল কলেজ হাসপাতালের অভিজ্ঞ চিকিৎসক ডা. মেহেদী হাসান (এমবিবিএস)।
​বিনামূল্যে এমন উন্নত মানের স্বাস্থ্য পরীক্ষা ও বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ পাওয়ার সুযোগ পেয়ে ওয়ালটন প্লাজার এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন স্থানীয় বাসিন্দারা। সেবা নিতে আসা কয়েকজন শ্রমজীবী মানুষ জানান, বর্তমান সময়ে সাধারণ মানুষের জন্য চিকিৎসার খরচ বহন করা যেখানে কষ্টসাধ্য, সেখানে বাড়ির কাছে সম্পূর্ণ বিনামূল্যে এমন স্বাস্থ্যসেবা ও পরীক্ষা-নিরীক্ষার সুযোগ করে দেওয়া অত্যন্ত সহায়ক এবং সময়োপযোগী হয়েছে।

এ বিষয়ে বারেন্ডা শাখা ওয়ালটন প্লাজার ম্যানেজার রেজাউল করিম( লিন্টু) জানান, দেশজুড়ে সাধারণ মানুষের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত ও সামাজিক উন্নয়নে কাজ করার লক্ষ্যেই একযোগে এই ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়েছে। ব্যবসায়িক উদ্দেশ্যের বাইরেও সাধারণ মানুষের কল্যাণে ওয়ালটন পরিবারের এমন মানবিক ও সেবামূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

আরও পড়ুনঃ 
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST