PriyoKhobor-PNG
, , ,
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর

যশোরে ইসলামী আন্দোলন বাংলাদেশের দেশব্যাপী দাওয়াতি মাসের উদ্বোধন  নভেম্বরজুড়ে গণমানুষের কাছে ইসলামের সুমহান আদর্শ পৌঁছে দেওয়ার প্রত্যয়

দৈনিক গণআওয়াজ
নভেম্বর ২, ২০২৬ ৭:০৯ পূর্বাহ্ণ
| 13
Link Copied!
আব্দুল্লাহ আল মামুন:
ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্রীয় ঘোষিত নভেম্বর মাসব্যাপী দেশব্যাপী দাওয়াতি কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে যশোরে। রোববার (১ নভেম্বর) ইসলামী আন্দোলন বাংলাদেশ যশোর জেলা শাখার উদ্যোগে জেলা কার্যালয়ের সামনে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দাওয়াতি মাসের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ যশোর জেলা শাখার সভাপতি মাওলানা আব্দুল হালিম।এ সময় উপস্থিত ছিলেন জেলা সহসভাপতি আলহাজ্ব মো. আলী সরদার, আলহাজ্ব মো. আবদুর রহিম ও মুফতি ফুরকান আহমদ কাসেমী, সেক্রেটারি আলহাজ্ব এইচ এম মহসিন, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মুফতি আবুজর বিন হাফিজ, সাংগঠনিক সম্পাদক গাজী মো. সহিদুল ইসলাম ও মুফতি আবদুল করিম, জেলা সদস্য মাওলানা গোলাম আযম খান, যশোর পৌর শাখার সভাপতি মাওলানা আলামিন, সেক্রেটারি ওলিয়ার রহমান, যুগ্ম সেক্রেটারি কাজী ইমরানসহ জেলা ও পৌর শাখার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।উদ্বোধনী অনুষ্ঠানে নেতৃবৃন্দ বলেন, ইসলামের সুমহান আদর্শ ও কল্যাণের বার্তা মানুষের দ্বারে দ্বারে পৌঁছে দেওয়া প্রত্যেক দায়িত্বশীলের নৈতিক ও সাংগঠনিক দায়িত্ব। সমাজের সর্বস্তরের মানুষের কাছে ইসলামের সঠিক পরিচয়, নৈতিকতা, মানবিক মূল্যবোধ এবং কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠার আদর্শ তুলে ধরতে দাওয়াতি কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।তারা জানান, নভেম্বরজুড়ে যশোর জেলার প্রতিটি উপজেলা, পৌরসভা, ইউনিয়ন, ওয়ার্ড ও জনপদে দাওয়াতি কার্যক্রম জোরদার করা হবে। একই সঙ্গে নতুন মানুষকে সংগঠনের আদর্শ ও সাংগঠনিক কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ত করার উদ্যোগ নেওয়া হবে।
নেতৃবৃন্দ আরও বলেন, ইসলামের শান্তি, সাম্য, ন্যায় ও ইনসাফের বার্তা গণমানুষের কাছে পৌঁছে দিতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। দায়িত্বশীল ও কর্মীদের আন্তরিক প্রচেষ্টা এবং সুপরিকল্পিত কর্মসূচির মাধ্যমে যশোরে মাসব্যাপী দাওয়াতি কার্যক্রম সফল ও অর্থবহ হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
আরও পড়ুনঃ  খুলনা জেলা সাংবাদিক ঐক্য পরিষদের উপদেষ্টার সঙ্গে নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST