PriyoKhobor-PNG
রবিবার, ১২ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৮শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ২:০৩
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর
শিরোনাম :

বগুড়ায় শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে মাদ্রাসা শিক্ষক আটক, গণপিটুনির ঘটনা

দৈনিক গণআওয়াজ
জুন ২৬, ২০২৬ ৭:১৬ পূর্বাহ্ণ
| 65
Link Copied!

এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ বগুড়া শহরের সবুজবাগ এলাকায় ৮ বছর বয়সী এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে আব্দুল আলিম (৪২) নামে এক মাদ্রাসা শিক্ষক ও মসজিদের ইমামকে গণপিটুনি দিয়েছে স্থানীয় জনতা। পরে পুলিশ তাকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
বৃহস্পতিবার (২৫ জুন ২০২৬) বিকেলে শহরের সবুজবাগ বেলতলা এলাকায় এ ঘটনা ঘটে। অভিযুক্ত আব্দুল আলিম সবুজবাগ বেলতলা জামে মসজিদের ইমাম এবং জামিয়া ইসলামিয়া আল আকাবা মাদ্রাসার শিক্ষক বলে জানা গেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভুক্তভোগী শিশুটি ওই মাদ্রাসার শিক্ষার্থী। বৃহস্পতিবার সকালে মাদ্রাসা ছুটি হওয়ার পর পরিবারের কোনো সদস্য তাকে নিতে না আসায় শিক্ষক আব্দুল আলিম শিশুটিকে বাড়িতে পৌঁছে দেওয়ার কথা বলে নিজের সঙ্গে নিয়ে যান। অভিযোগ রয়েছে, পরে তিনি শিশুটিকে নিজের বাড়িতে নিয়ে গিয়ে ধর্ষণের চেষ্টা করেন এবং বিষয়টি কাউকে না বলার জন্য ভয়ভীতি প্রদর্শন করেন।
পরবর্তীতে শিশুটি বাড়িতে ফিরে পরিবারের সদস্যদের কাছে ঘটনার বিস্তারিত বর্ণনা করলে স্বজনদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। খবরটি এলাকায় ছড়িয়ে পড়লে স্থানীয় লোকজন অভিযুক্তের বিরুদ্ধে বিক্ষোভে ফেটে পড়েন এবং একপর্যায়ে তাকে গণপিটুনি দেন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্তকে আটক করে থানায় নেওয়ার উদ্যোগ নেয়। তবে এ সময় উত্তেজিত জনতার একটি অংশ তাকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গিয়ে কয়েকজন পুলিশ সদস্যও হামলা ও মারধরের শিকার হন বলে জানা গেছে।
বগুড়া সদর থানার তদন্ত পরিদর্শক মাহফুজ আলম বিষয়টি নিশ্চিত করে বলেন, “উত্তেজিত জনতার মাঝ থেকে অভিযুক্তকে নিরাপদে উদ্ধার করে থানা হেফাজতে নেওয়া হয়েছে। ভুক্তভোগীর পরিবারের লিখিত অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”
পুলিশ জানিয়েছে, অভিযোগের সত্যতা যাচাইয়ে তদন্ত চলছে। একই সঙ্গে শিশুটির শারীরিক পরীক্ষা ও প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্নের উদ্যোগ নেওয়া হয়েছে। ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

আরও পড়ুনঃ  শরীয়তপুরে স্বামীকে হত্যা করে লাশ টুকরো, ফ্রিজে রাখতে গিয়ে ধরা স্ত্রী
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST