PriyoKhobor-PNG
রবিবার, ১২ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৮শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, ভোর ৫:০৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর
শিরোনাম :

পাঁচবিবিতে বৃক্ষরোপন করলেন ইউএনও

দৈনিক গণআওয়াজ
জুন ২৫, ২০২৬ ৫:৩৬ অপরাহ্ণ
| 39
Link Copied!

মোঃ বাবুল হোসেন, জয়পুরহাট জেলা সংবাদদাতাঃ

পাঁচবিবিতে বৃক্ষরোপন করলেন ইউএনওবাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপন কর্মসূচী বাস্তবায়নের লক্ষ্যে জয়পুরহাটের পাঁচবিবিতে বৃক্ষরোপন কর্মসূচী গ্রহণ করা হয়েছে। ২৫জুন বৃহস্প্রতিবার বিকেলে উপজেলা প্রশাসন ও দূর্যোগ ব্যবস্থাপনা বিভাগের আয়োজনে ২০২৫-২০২৫ অর্থবছরের ইজিপিপি কর্মসূচীর আওতায় উপজেলার কুসুম্বা ইউনিয়নের ঢাকারপাড়া হতে কুসুম্বা সুইচগেট পর্যন্ত পুনঃখননকৃত খালের দুই ধারে এই কর্মসূচী গ্রহণ করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা কাশপিয়া তাসরিন নিজ হাতে গাছ লাগিয়ে এই কর্মসূচীর উদ্বোধন করেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী মোঃ মোবারক হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবু বকার সিদ্দিক, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ওবাইদুর রহমান, আওলাই ইউপি চেয়ারম্যান একরামুল হক চৌধুরী তৌহিদ, কুসুম্বা ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোমেনা বেগম, পাঁচবিবি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সজল কুমার দাস সহ ইউপি সদস্যবৃন্দ। উল্লেখ্য যে, খননকৃত খালের দুই পারে তাল গাছ সহ ৬শতাধিক ফলজ ও বনজ গাছ রোপন করা হয়।

আরও পড়ুনঃ  ঝিকরগাছা সরকারি এম.এল. মডেল হাইস্কুলে এস.এস.সি পরীক্ষা উপলক্ষে মতবিনিময় সভা
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST