
দুর্গাপুর (রাজশাহী) প্রতিনিধি : আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ব্যানারে ছাত্রলীগের ঝটিকা মিছিলের ঘটনায় রাজশাহীর দুর্গাপুর থানায় ৭৪ জনকে আসামী করে সন্ত্রাস বিরোধী আইনে মামলা দায়ের করেছে পুলিশ।
এছাড়া এজাহার নামীয় একজন ও দুই অজ্ঞাতনামাসহ ৩ আসামীকে গ্রেফতার দেখিয়ে আজ (২৩ জুন) মঙ্গলবার দুপুরে তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। গ্রেফতারকৃত আসামীরা হলেন- উপজেলার বাজুখলসী গ্রামের ছাত্রলীগ নেতা ও এজাহার নামীয় ৮ নম্বর আসামী শিমুল আহমেদ (৩১), কয়ামাজমপুর গ্রামের ছাত্রলীগ নেতা আতিকুর রহমান খোকন (৩০) ও কিসমতগণকৈড় ইউনিয়ন যুবলীগের সহ সভাপতি মাসুদ রানা (৩২)।
দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) পঞ্চনন্দ সরকার বলেন, ঝটিকা মিছিলের ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে থানায় মামলা দায়ের করা হয়েছে। এই মামলায় এখন পর্যন্ত ৩ আসামীকে গ্রেফতার করে আদালতে হাজির করা হলে বিজ্ঞ আদালত আসামীদেরকে কারাগারে পাঠানোর আদেশ দেন।


