PriyoKhobor-PNG
বুধবার, ২৬শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ১১ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, বিকাল ৩:২৮
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর

নেত্রকোণায় ২টি ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠানে ৮টি ক্লাব উদ্বোধন 

দৈনিক গণআওয়াজ
জুন ২২, ২০২৬ ১০:৪৩ অপরাহ্ণ
| 79
Link Copied!

মো: আলম খান,নেত্রকোনা প্রতিনিধিঃ

 

নেত্রকোণা শহরের ঐতিহ্যবাহী ২টি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মেধা,সৃজনশীলতা ও মননশীলতার বিকাশে পৃথকভাবে মোট ৮টি ক্লাবের শুভ উদ্বোধন করা হয়েছে । ২২ জুন সোমবার নেত্রকোণা জেলা প্রশাসক খন্দকার মুশফিকুর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিদ্যালয় ২টিতে এই ক্লাবগুলোর আনুষ্ঠানিক উদ্বোধন করেন। প্রথমে নেত্রকোণা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে বিদ্যালয়টির বিজ্ঞান, ভাষা, বিতর্ক ও সাংস্কৃতিক ক্লাবের উদ্বোধন করেন জেলা প্রশাসক। পরবর্তীতে আঞ্জুমান আদর্শ সরকারি উচ্চ বিদ্যালয়ে উপস্থিত হয়ে সেখানে ল্যাংগুয়েজ ক্লাব, ডিবেটিং ক্লাব, সায়েন্স ক্লাব ও কালচারাল ক্লাবের উদ্বোধন ঘোষণা করেন। এসময় উপস্থিত ছিলেন,অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মুন মুন জাহান লিজা, নির্বাহী ম্যাজিস্ট্রেট জাফরুল ইসলাম, দিপংকর রায়, জেলা শিক্ষা অফিসার জাহাঙ্গীর কবীর আহাম্মদ, নেত্রকোণা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক স্বপ্না রানী সরকার,আঞ্জুমান সরকারি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নাজমা বেগম, জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহবুবুল কিবরিয়া চৌধুরী হেলিম, সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব এম. মুখলেছুর রহমান খানসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী,অভিভাবক ও স্থানীয় গণমাধ্যমকর্মীবৃন্দ।

আরও পড়ুনঃ  বগুড়ার বাঘোপাড়া শহীদ দানেশ উদ্দিন স্কুল অ্যান্ড কলেজে নবগঠিত এডহক কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST