PriyoKhobor-PNG
রবিবার, ১২ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৮শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ২:১৭
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর
শিরোনাম :

বগুড়ার শেরপুরে মহাসড়কের ঝুঁকিপূর্ণ ইউ-টার্ন বন্ধের কার্যক্রম শুরু

দৈনিক গণআওয়াজ
জুন ২১, ২০২৬ ৮:৪২ অপরাহ্ণ
| 69
Link Copied!

এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ

 

বগুড়ার শেরপুর উপজেলার চান্দাইকোনা-বগুড়া মহাসড়কে সড়ক দুর্ঘটনা কমানো এবং যান চলাচলে শৃঙ্খলা ফিরিয়ে আনতে ঝুঁকিপূর্ণ ইউ-টার্নগুলো বন্ধের কার্যক্রম শুরু হয়েছে। এর অংশ হিসেবে রবিবার (২১ জুন ২০২৬) সকাল ৯টার দিকে নাবিল হাইওয়ে হোটেলের সামনে অবস্থিত একটি ইউ-টার্ন স্থায়ীভাবে বন্ধ করে দেওয়া হয়।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত ১৭ জুন বগুড়া-৫ (শেরপুর-ধুনট) আসনের সংসদ সদস্য গোলাম মোহাম্মদ সিরাজ-এর পরামর্শক্রমে সড়ক ও সেতু মন্ত্রণালয়ের কর্মকর্তাদের উপস্থিতিতে অনুষ্ঠিত এক সভায় চান্দাইকোনা-বগুড়া মহাসড়কের শেরপুর ধুনট মোড় পর্যন্ত সব ঝুঁকিপূর্ণ ইউ-টার্ন পর্যায়ক্রমে বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়। মহাসড়কে নিরাপদ চলাচল নিশ্চিত করতে এবং দুর্ঘটনার প্রবণতা কমাতে এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

ইউ-টার্ন বন্ধ হওয়ায় ফুড ভিলেজ এলাকা থেকে ঢাকাগামী যানবাহনগুলোকে এখন ছোনকা বাজারের আন্ডারপাস ব্যবহার করে নির্ধারিত রুটে মহাসড়কে প্রবেশ করতে হচ্ছে। এতে বিপরীতমুখী বা রং সাইডে যান চলাচল বন্ধ হবে এবং অনিয়ন্ত্রিতভাবে মহাসড়ক পারাপারের প্রবণতাও কমবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। পাশাপাশি যানবাহনের গতি ও প্রবাহ আরও সুশৃঙ্খল হবে, যা সামগ্রিকভাবে সড়ক নিরাপত্তা বৃদ্ধিতে সহায়ক ভূমিকা রাখবে।

এ বিষয়ে শেরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইদুজ্জামান হিমু বলেন, “মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী মহাসড়কের ইউ-টার্নগুলো বন্ধ করা হচ্ছে। মূলত এগুলো আরও আগেই বন্ধ হওয়ার কথা ছিল। এই উদ্যোগ বাস্তবায়িত হলে দুর্ঘটনার হার উল্লেখযোগ্যভাবে কমে আসবে বলে আশা করছি।”

স্থানীয় বাসিন্দা ও পরিবহনসংশ্লিষ্টদের মতে, দীর্ঘদিন ধরে মহাসড়কের বিভিন্ন ইউ-টার্ন ব্যবহার করে ঝুঁকিপূর্ণভাবে যানবাহন চলাচলের কারণে প্রায়ই ছোট-বড় দুর্ঘটনা ঘটত। বিশেষ করে দ্রুতগতির যানবাহনের মাঝে হঠাৎ ইউ-টার্ন নেওয়ার কারণে প্রাণহানির ঘটনাও ঘটেছে একাধিকবার। তাদের আশা, নতুন এই ব্যবস্থা কার্যকরভাবে বাস্তবায়িত হলে মহাসড়কে শৃঙ্খলা ফিরে আসবে, দুর্ঘটনা কমবে এবং যাত্রীদের নিরাপদ ও নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত হবে।

আরও পড়ুনঃ  ‎বগুড়া উত্তর ধুনটের পাবলিকিয়ানদের সংগঠন ‘স্বপ্নসিঁড়ি’র কমিটি গঠন

সড়ক নিরাপত্তা বিশেষজ্ঞরাও মনে করছেন, পরিকল্পিত আন্ডারপাস ও নির্ধারিত প্রবেশপথ ব্যবহার নিশ্চিত করা গেলে মহাসড়কে ঝুঁকিপূর্ণ চলাচল অনেকাংশে নিয়ন্ত্রণে আসবে এবং দীর্ঘমেয়াদে দুর্ঘটনা হ্রাসে ইতিবাচক ফল পাওয়া যাবে।

আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST