PriyoKhobor-PNG
শনিবার, ৮ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৪শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, দুপুর ১২:২১
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর
শিরোনাম :

বগুড়ায় আলোর পথ পাবলিক স্কুলে অভিভাবক সমাবেশ ও মৌসুমি ফল উৎসব

দৈনিক গণআওয়াজ
জুলাই ১৬, ২০২৬ ৯:২৬ অপরাহ্ণ
| 128
Link Copied!

এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ

শিক্ষার মানোন্নয়ন,শিক্ষার্থী-অভিভাবক-শিক্ষক সম্পর্ক আরও সুদৃঢ় করা এবং দেশীয় মৌসুমি ফলের পুষ্টিগুণ সম্পর্কে সচেতনতা বাড়ানোর লক্ষ্যে বগুড়া সদরের গোকুল উত্তরপাড়া (ছ’মিল বন্দর) এলাকায় আলোর পথ পাবলিক স্কুলে অভিভাবক সুধী সমাবেশ ও মৌসুমি ফল উৎসব অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৬ জুলাই ২০২৬) সকাল ১১টায় বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের চেয়ারম্যান আশরাফুল ইসলাম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিদ্যালয়ের পরিচালক ও সাংবাদিক ওবায়দুর রহমান।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন গোকুল ইউনিয়ন বিএনপির সভাপতি ফেরদৌস আলম পিলু। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গোকুল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আইয়ুব খান, সাংগঠনিক সম্পাদক আলহাজ আসাদুল হক টুকু, সিনিয়র সহ-সভাপতি প্রভাষক হামিদুর রহমান ডাবলু, গোকুল ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা লুৎফর রহমান, বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইমদাদুল হক দুলাল, পরিচালক আবুল কালাম জয় ও ইমান আলী রঞ্জু, গোকুল তমিরুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক আবু বক্কর সিদ্দিক, বিএনপি নেতা নুরুল ইসলাম নুরু, শফিকুল ইসলাম শফিক, সাজেদুল ইসলাম মিলন, আতাউর রহমান, এসআই সফিক, বেলাল হোসেন, খোকন, ইউনিয়ন মহিলা দলের নেত্রী খুরশিদা আক্তার খুশি, রেবেকা সুলতানা ও জোসনা বেগম।

বক্তারা বলেন, একটি শিশুর সুষ্ঠু বিকাশে বিদ্যালয় ও পরিবারের সমন্বিত ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিক্ষার্থীদের নৈতিক শিক্ষা, শৃঙ্খলা, মানবিক মূল্যবোধ এবং আধুনিক শিক্ষায় দক্ষ করে গড়ে তুলতে অভিভাবকদের সক্রিয় অংশগ্রহণের বিকল্প নেই। একই সঙ্গে দেশীয় মৌসুমি ফলের পুষ্টিগুণ তুলে ধরে শিশুদের স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন তারা।

পরে বিদ্যালয়ের শিক্ষার্থী, অভিভাবক ও অতিথিদের অংশগ্রহণে বর্ণাঢ্য মৌসুমি ফল উৎসব অনুষ্ঠিত হয়। দেশীয় বিভিন্ন মৌসুমি ফলের সমাহারে আয়োজিত এ উৎসব অংশগ্রহণকারীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার সৃষ্টি করে।

অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক, শিক্ষার্থী এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আরও পড়ুনঃ  রাজারহাট বিদ্যানন্দে তিস্তার নদীর বাঁধ নির্মাণ কাজে হরিলুট-১৭৫ কেজির জিও ব্যাগে-১৩৬ কেজি! 
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST