
পোরশা নওগাঁ থেকে মোঃ কামরুজ্জামান সরকার বাবু:-
নওগাঁর পোরশায় জাতীয় মৎস্য জীবী দলের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পোরশা উপজেলা মৎস্য জীবী দলের সভাপতি তরুণ প্রজন্মের নেতা পোরশা উপজেলা বি এন পির সাবেক সাধারণ সম্পাদক Lion মোঃ মাসুদ রানা সভায় সভাপতিত্ব করেন নিতপুর ইউনিয়ন জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের সভাপতি মোঃ নাসিরুল হক, সভায় আরও উপস্থিত ছিলেন পোরশা উপজেলা জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের আবুল কালাম, সাংগঠনিক সম্পাদক জনাব মোঃ আব্দুল মমিন, সিঃ সহ-সভাপতি জনাব মোঃ রেজাউল করিম, সিঃ যুগ্ম-সাধারণ সম্পাদক জনাব মোঃ মাহফুজুর রহমান মিন্টু সহ উপজেলা কমিটির নেতৃবৃন্দ এবং ৬টি ইউনিয়ন কমিটির সুপার ফাইভ নেতৃবৃন্দ ।।


