PriyoKhobor-PNG
রবিবার, ২রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, দুপুর ২:০১
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর

শেরপুরের মির্জাপুর বাজারে পোল্ট্রি খামার ও ওয়ার্কশপে দুঃসাহসিক চুরি, প্রায় ৩ লাখ টাকার মালামাল লুট

দৈনিক গণআওয়াজ
জুন ১২, ২০২৬ ৬:৩৯ অপরাহ্ণ
| 88
Link Copied!

এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ

বগুড়ার শেরপুর উপজেলার মির্জাপুর বাজারে অবস্থিত ‘মা পোল্ট্রি কেইজ অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস’-এ সংঘবদ্ধ চোরচক্রের দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। গভীর রাতে তালা কেটে কারখানায় প্রবেশ করে চোরেরা মূল্যবান যন্ত্রপাতি, জিআই তারের কয়েল ও নগদ অর্থসহ প্রায় তিন লক্ষাধিক টাকার মালামাল লুট করে নিয়ে যায়। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং বাজারের ব্যবসায়ীদের মধ্যে নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে।

জানা গেছে, শুক্রবার (১২ জুন) ভোররাত পৌনে ৪টার দিকে এ চুরির ঘটনা ঘটে। স্থানীয়দের ধারণা, পূর্বপরিকল্পিতভাবে সংঘবদ্ধ একটি চক্র দীর্ঘ সময় ধরে কারখানার গতিবিধি পর্যবেক্ষণ করে এই চুরির ঘটনা ঘটিয়েছে।

কারখানার মালিক মো. নাজমুল হক জানান, বৃহস্পতিবার রাত ১টা পর্যন্ত তিনি কারখানায় কাজ করেন। কাজ শেষে যথারীতি কারখানা বন্ধ করে বাড়িতে চলে যান। শুক্রবার সকালে কর্মচারীরা কাজে এসে কারখানার প্রধান ফটকের তালা ভাঙা দেখতে পান। ভেতরে প্রবেশ করে তারা দেখতে পান, মালামাল ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে এবং বেশ কিছু মূল্যবান সামগ্রী উধাও। পরে বিষয়টি দ্রুত মালিককে জানানো হয়।

ক্ষয়ক্ষতির বিবরণ তুলে ধরে তিনি বলেন, চোরেরা প্রায় ২৫টি জিআই তারের কয়েল নিয়ে গেছে, যার প্রতিটির ওজন প্রায় ৫০ কেজি। এছাড়া একটি স্মার্ট মনিটর, একটি রড কাটিং মেশিন এবং নগদ ৬৫ হাজার টাকাও চুরি হয়েছে। সব মিলিয়ে প্রায় তিন লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে তিনি দাবি করেন।

ঘটনার খবর ছড়িয়ে পড়লে স্থানীয় ব্যবসায়ী ও উৎসুক জনতা কারখানায় ভিড় করেন। ব্যবসায়ীরা জানান, সাম্প্রতিক সময়ে এলাকায় চুরি-চামারির ঘটনা বৃদ্ধি পাওয়ায় তারা উদ্বিগ্ন। তারা বাজার এলাকায় রাতের নিরাপত্তা ব্যবস্থা জোরদার এবং দ্রুত চোরদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

স্থানীয়রা মনে করছেন, বাজার এলাকায় পর্যাপ্ত নজরদারি ও নিরাপত্তা ব্যবস্থা না থাকায় দুর্বৃত্তরা এমন ঘটনা ঘটানোর সুযোগ পাচ্ছে। এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর দ্রুত ও কার্যকর পদক্ষেপ কামনা করেছেন তারা।

আরও পড়ুনঃ  গোবিন্দগঞ্জ উপজেলায় নদী ভাঙন রোধে স্থায়ী বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন

এ ঘটনায় থানায় অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছিল বলে সর্বশেষ জানা গেছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে প্রয়োজনীয় তদন্ত কার্যক্রম শুরু করবে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST