PriyoKhobor-PNG
রবিবার, ২১শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, বিকাল ৩:৫৮
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর

বগুড়ার শিবগঞ্জে ২৫০ গ্রাম গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার

দৈনিক গণআওয়াজ
জুন ২০, ২০২৬ ৯:০৮ অপরাহ্ণ
| 37
Link Copied!

এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ

 

বগুড়ার শিবগঞ্জ উপজেলায় অভিযান চালিয়ে ২৫০ গ্রাম গাঁজাসহ মো. সাদ্দাম হোসেন (৩৬) নামে এক কথিত মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।

শনিবার (২০ জুন ২০২৬) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয় বগুড়ার ‘খ’ সার্কেলের একটি বিশেষ মাদকবিরোধী অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়। অভিযানে শিবগঞ্জ উপজেলার মহাস্থান ডাক বাংলার সামনে মহাস্থান-মথুরাগামী পাকা সড়কের উত্তর পাশ থেকে তার কাছ থেকে একটি সিনথেটিক ব্যাগে রাখা পলিথিনে মোড়ানো ২৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃত সাদ্দাম হোসেন শিবগঞ্জ উপজেলার মহাস্থান নামাপাড়া (বারিদারপাড়া) এলাকার মৃত ফজলুল হকের ছেলে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে সন্দেহভাজন সাদ্দাম হোসেনকে তল্লাশি করা হলে তার হাতে থাকা ব্যাগ থেকে গাঁজার চালানটি উদ্ধার করা হয়। পরে তাকে ঘটনাস্থল থেকেই আটক করা হয়।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মো. আসলাম আলী মণ্ডল বাদী হয়ে শিবগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করেছেন।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা জানান, মাদকের বিরুদ্ধে চলমান অভিযান আরও জোরদার করা হবে এবং মাদক নির্মূলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আরও পড়ুনঃ  টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে ৪ কোটি টাকার ইয়াবাসহ মাদক কারবারি আটক
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST