PriyoKhobor-PNG
শুক্রবার, ১৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ১১:৫৫
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর

তাড়াইল–কিশোরগঞ্জ সড়কে নিম্নমানের কাজের অভিযোগ, ঠিকাদারের বক্তব্য মেলেনি

দৈনিক গণআওয়াজ
জুন ১৯, ২০২৬ ৯:৫৩ অপরাহ্ণ
| 29
Link Copied!

আল-মামুন খান, কিশোরগঞ্জ প্রতিনিধি:

 

কিশোরগঞ্জের তাড়াইল থেকে কিশোরগঞ্জ সড়কে ২০২৫–২০২৬ অর্থবছরের চলমান রাস্তা পাকাকরণ কাজে নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহারের অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, নির্মাণকাজে প্রয়োজনীয় মানদণ্ড অনুসরণ করা হচ্ছে না, ফলে নতুন সড়কের স্থায়িত্ব নিয়ে জনমনে উদ্বেগ দেখা দিয়েছে।

শুক্রবার (১৯ জুন) সরেজমিনে গিয়ে দেখা যায়, রাস্তা পাকাকরণে ব্যবহৃত নির্মাণসামগ্রীর মান নিয়ে স্থানীয়দের মধ্যে প্রশ্ন রয়েছে। এছাড়া পুরোনো রাস্তার ওপর যথাযথভাবে ঝাড়ু দিয়ে পরিষ্কার না করেই বিটুমিন (তেল) ব্যবহার করে নতুন কার্পেটিংয়ের কাজ করা হচ্ছে বলে অভিযোগ করেন এলাকাবাসী।

স্থানীয়দের ভাষ্য, সড়ক নির্মাণের আগে পুরোনো পৃষ্ঠ পরিষ্কার করে প্রয়োজনীয় প্রস্তুতিমূলক কাজ সম্পন্ন করা হলে নতুন কার্পেটিং দীর্ঘস্থায়ী হয়। কিন্তু এ ক্ষেত্রে সেই প্রক্রিয়া যথাযথভাবে অনুসরণ করা হয়নি বলে তাদের অভিযোগ।

এলাকার কয়েকজন বাসিন্দা বলেন, “সরকার প্রতিবছর জনগণের চলাচল নির্বিঘ্ন করতে বিপুল অর্থ ব্যয়ে সড়ক নির্মাণ ও সংস্কার করছে। কিন্তু নিম্নমানের কাজ হলে অল্প সময়ের মধ্যেই রাস্তা নষ্ট হয়ে যাবে, এতে জনগণের দুর্ভোগের পাশাপাশি সরকারি অর্থেরও অপচয় হবে।”

এ ঘটনায় স্থানীয়দের মধ্যে তীব্র নিন্দা ও প্রতিবাদের সৃষ্টি হয়েছে। তারা নির্মাণকাজের মান যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন।

এ বিষয়ে বক্তব্য জানতে সংশ্লিষ্ট ঠিকাদারের সঙ্গে একাধিকবার মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। ফলে এ বিষয়ে তার কোনো বক্তব্য পাওয়া যায়নি।

সচেতন মহলের দাবি, অভিযোগের বিষয়গুলো নিরপেক্ষভাবে তদন্ত করে যদি কোনো অনিয়মের প্রমাণ পাওয়া যায়, তবে দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের পাশাপাশি নির্মাণকাজে সরকারি মানদণ্ড নিশ্চিত করা হোক।

আরও পড়ুনঃ  মদনে স্বজনদের অভিযোগ চিকিৎসকের অবহেলায় দেলোয়ারা নামে এক বৃদ্ধার মহিলার মৃত্যু
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST