PriyoKhobor-PNG
রবিবার, ২১শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, বিকাল ৩:১৪
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর

বগুড়া কাহালুতে  প্রবাসীর স্ত্রীকে নিয়ে গ্রাম পুলিশ উধাও

দৈনিক গণআওয়াজ
জুন ১৬, ২০২৬ ১০:২৫ অপরাহ্ণ
| 128
Link Copied!

এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ

 

বগুড়ার কাহালু উপজেলার পাইকড় ইউনিয়নে এক মালয়েশিয়া প্রবাসীর স্ত্রীকে নিয়ে গ্রাম পুলিশের উধাও হওয়ার ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনাটি নিয়ে স্থানীয়দের মধ্যে নানা আলোচনা-সমালোচনা চললেও এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ দায়ের করা হয়নি।

‎স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, উপজেলার পাইকড় ইউনিয়নের যোগীরভবন গ্রামের ইয়াছিন আলীর ছেলে গ্রাম পুলিশ আব্দুর রহিম (৪০) গত ১৪ জুন একই গ্রামের মৃত লোকমান আলীর ছেলে মালয়েশিয়া প্রবাসী আমিনুল ইসলামের স্ত্রী তানিয়া খাতুনকে (২৪) নিয়ে বাড়ি থেকে চলে যান। তানিয়া এক সন্তানের জননী।

‎পরিবারের সদস্যরা জানান, প্রায় দুই বছর আগে সংসারের আর্থিক উন্নয়ন ও পরিবারের ভবিষ্যৎ নিশ্চিত করার লক্ষ্যে আমিনুল ইসলাম মালয়েশিয়ায় পাড়ি জমান। স্বামী বিদেশে অবস্থান করার সুযোগে তানিয়ার সঙ্গে গ্রাম পুলিশ আব্দুর রহিমের ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে বলে অভিযোগ রয়েছে। একপর্যায়ে তাদের সম্পর্ক গভীর হলে বিষয়টি এলাকায় জানাজানি হয়ে পড়ে।

‎স্থানীয় সূত্রে আরও জানা যায়, আব্দুর রহিম নিজেও বিবাহিত এবং দুই সন্তানের জনক। কথিত প্রেমের সম্পর্কের জেরে কিছুদিন আগে তিনি তার স্ত্রীকে তালাক দেন। এরপর পরিকল্পিতভাবে তানিয়াকে নিয়ে বাড়ি থেকে চলে যান বলে অভিযোগ উঠেছে। পরিবারের দাবি, যাওয়ার সময় তানিয়া নগদ টাকা, স্বর্ণালঙ্কার ও অন্যান্য মূল্যবান সামগ্রী সঙ্গে নিয়ে গেছেন।

‎ঘটনার পর থেকে উভয়ের মোবাইল ফোন বন্ধ থাকায় তাদের অবস্থান সম্পর্কে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। এদিকে প্রবাসী আমিনুল ইসলামের পরিবার বিষয়টি নিয়ে উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছে। তারা দ্রুত তানিয়া ও আব্দুর রহিমের সন্ধান এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

‎এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তবে এখন পর্যন্ত কোনো পক্ষ থানায় লিখিত অভিযোগ না দেওয়ায় আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো পদক্ষেপ গ্রহণ করা হয়নি। অভিযোগ পাওয়া গেলে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

আরও পড়ুনঃ  মহেশপুরে বিজিবির অভিযানে গাঁজা ও মদ উদ্ধার, দুই বাংলাদেশি আটক

আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST