PriyoKhobor-PNG
শুক্রবার, ১৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, বিকাল ৩:৩১
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর

জীবননগর সীমান্তে বিজিবির অভিযানে স্বর্ণের বারসহ পাচারকারী আটক

দৈনিক গণআওয়াজ
জুন ১৪, ২০২৬ ৭:০৫ অপরাহ্ণ
| 37
Link Copied!

চুয়াডাঙ্গার জীবননগর প্রতিনিধি:

 

চুয়াডাঙ্গার জীবননগর সীমান্তে অভিযান চালিয়ে চারটি স্বর্ণের বার ও চার টুকরা স্বর্ণসহ এক ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। রোববার সকালে মহেশপুর ৫৮ বিজিবির মেদিনীপুর বিওপি ক্যাম্পের সদস্যরা সীমান্ত এলাকায় টহলরত অবস্থায় গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করেন।

 

বিজিবি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে মেদিনীপুর সীমান্ত পিলারের প্রায় ৪০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে জীবননগর এলাকায় অভিযান চালায় বিজিবি। এ সময় সন্দেহভাজন হিসেবে সিকান্দার আলীকে তল্লাশি করা হলে তার কাছ থেকে চারটি স্বর্ণের বার এবং চার টুকরো স্বর্ণ উদ্ধার করা হয়।

 

আটককৃত ব্যক্তির নাম মো. সিকান্দার আলী (৫০)। তিনি জীবননগর উপজেলার গোয়ালপাড়া গ্রামের বাসিন্দা এবং স্থানীয় একটি ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক বলে জানা গেছে। উদ্ধার হওয়া স্বর্ণ জব্দ করা হয়েছে এবং আটক ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে বিজিবি।

 

মহেশপুর-৫৮ ব্যাটালিয়নের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মো. রফিকুল আলম স্বর্ণসহ পাচারকারী আটকের বিষয়টি নিশ্চিত করে সংবাদমাধ্যমকে জানান, আটক ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। একই সঙ্গে সীমান্তজুড়ে নজরদারি আরও জোরদার করা হয়েছে। সীমান্তপথে স্বর্ণ পাচার রোধে গোয়েন্দা তৎপরতা এবং টহল কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ

আরও পড়ুনঃ  তেজগাঁওয়ে পুলিশের পৃথক অভিযানে গ্রেফতার ৫১
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST