PriyoKhobor-PNG
শুক্রবার, ১০ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৬শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ৮:৩১
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর
শিরোনাম :

বোয়ালমারীতে উপজেলা পর্যায়ের স্টার্টআপ ও বিজ্ঞান প্রজেক্ট প্রদর্শনী কর্মসূচি অনুষ্ঠিত

দৈনিক গণআওয়াজ
জুন ১২, ২০২৬ ২:১৭ অপরাহ্ণ
| 103
Link Copied!

মুশফিকুর রহমান, ফরিদপুর (বোয়ালমারী) প্রতিনিধি:

 

ফরিদপুরের বোয়ালমারীতে উপজেলা পর্যায়ে তরুণ ও শিক্ষার্থীদের উদ্ভাবনী ভাবনা এবং বিজ্ঞানমনস্কতাকে উৎসাহিত করতে “Startup, Science Project And Innovation Idea Showcasing Program” অনুষ্ঠিত হয়েছে।

 

শুক্রবার (১২ জুন) ‘এডুকেশনাল এক্সিলেন্স সাপোর্ট স্কিম (EESS), এসইডিপি, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর, বাংলাদেশ’-এর আয়োজনে উপজেলা হলরুমে এই জমকালো প্রদর্শনী কর্মসূচির আয়োজন করা হয়।

 

​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর-১ আসনের মাননীয় সংসদ সদস্য (জাতীয় সংসদ ২১১), বিশিষ্ট শিক্ষাবিদ জনাব প্রফেসর ড. মো: ইলিয়াস মোল্লা।

 

প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর ড. মো: ইলিয়াস মোল্লা শিক্ষার্থীদের এই সৃজনশীল প্রয়াসের ভূয়সী প্রশংসা করেন এবং স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে তরুণ প্রজন্মকে বিজ্ঞান ও প্রযুক্তিতে আরও এগিয়ে আসার আহ্বান জানান।

 

​অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন:

​জনাব মো: শিব্বির আহমেদ, সহকারী কমিশনার (ভূমি), বোয়ালমারী, ফরিদপুর, জনাব মো: আনোয়ার হোসেন, অফিসার ইন-চার্জ, বোয়ালমারী থানা, বোয়ালমারী, ফরিদপুর।

 

​আজকের এই গুরুত্বপূর্ণ কর্মসূচিতে সভাপতিত্ব করেন বোয়ালমারী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জনাব এস.এম. রকিবুল হাসান।

 

​প্রদর্শনীতে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা তাদের উদ্ভাবনী বিজ্ঞান প্রজেক্ট এবং স্টার্টআপ আইডিয়া প্রদর্শন করেন।

 

অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

আরও পড়ুনঃ  রায়গঞ্জের ক্ষিরতলা বাজারে কমিউনিটি পুলিশিং ও উঠান বৈঠক অনুষ্ঠিত

আরও পড়ুন

আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST