PriyoKhobor-PNG
শুক্রবার, ৭ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৩শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ভোর ৫:৩৮
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর

পাঁচবিবি সীমান্তে পুশইন রুখতে ইউএনওর মতবিনিময় সভা অনুষ্ঠিত 

দৈনিক গণআওয়াজ
জুন ৯, ২০২৬ ১২:১০ পূর্বাহ্ণ
| 112
Link Copied!

জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ

বাংলাদেশ – ভারত সীমান্তে বিএসএফ কর্তৃক পুশইন, সীমান্ত আইন অমান্য করে কাঁটাতারের বেড়া নির্মাণ রুখতে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার হাটখোলা সীমান্তে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সোমবার বিকেলে শ্রীমন্তপুর উচ্চ বিদ্যালয় মাঠে উক্ত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন ধরঞ্জী ইউপি চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম চৌধুরীর।

এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কাশপিয়া তাসরিন।

এসময় উপস্থিত ছিলেন হাটখোলা বিওপি কমান্ডার সুবেদার মোতালেব হোসেন সহ স্থানীয় জনপ্রতিনিধি ও গন্যমান্য ব্যক্তিবর্গ।

প্রধান অতিথির তাঁর বক্তব্যে বলেন, সীমান্তের সাম্প্রতিক ঘটনাগুলো আমাদের বর্ডারের নিরাপত্তা সদস্য বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি অত্যন্ত সাহসী ও আন্তরিকতার সাথে মোকাবেলা করছে। আপনারা সীমান্ত এলাকায় যারা বসবাস করেন আপনাদের আতংকিত হওয়ার কোন কারণ নেই। তবে সীমান্ত এলাকার সমস্যা গুলো এককভাবে সমাধান করা সম্ভব নয়, সেক্ষেত্রে স্থানীয়দের সহযোগিতা প্রয়োজন। তিনি আরো বলেন, সীমান্ত এলাকায় অপরিচিত বা সন্দেহভাজন কাউকে দেখলে বিজিবিকে তথ্য দিয়ে সহযোগিতা করবেন। তিনি চোরাচালান পণ্য বহন ও মাদক থেকে সকলকে বিরত থাকার আহবান জানান তিনি।

আরও পড়ুনঃ  ১৫ হাজার টাকার ভ্যাকসিন ফ্রি পেয়ে বেঁচে গেলেন পাঁচবিবির জীবন্নেছা
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST