PriyoKhobor-PNG
, , ,
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর

বগুড়ার ফাঁপোর ইউনিয়ন ভূমি অফিসের নতুন ভবন নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন

দৈনিক গণআওয়াজ
নভেম্বর ২, ২০২৬ ৫:৪৪ অপরাহ্ণ
| 27
Link Copied!

‎‎এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ

বগুড়া সদর উপজেলার ফাঁপোর ইউনিয়ন ভূমি অফিসের নতুন ভবন নির্মাণকাজের আনুষ্ঠানিক ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। সোমবার (২ নভেম্বর ২০২৬) এ নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন বগুড়া-৬ (সদর) আসনের সংসদ সদস্য এবং গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মোঃ রেজাউল করিম বাদশা।‎এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি আনুষ্ঠানিকভাবে নতুন ভবন নির্মাণকাজের উদ্বোধন করেন। নতুন ভবনটি নির্মিত হলে ফাঁপোর ইউনিয়নের ভূমিসেবা কার্যক্রম পরিচালনায় আরও উন্নত ও উপযুক্ত অবকাঠামো তৈরি হবে বলে আশা করা হচ্ছে। এর ফলে স্থানীয় জনগণের ভূমি-সংক্রান্ত বিভিন্ন সেবা গ্রহণের পরিবেশ আরও সহজ ও সুশৃঙ্খল হবে।‎নির্মাণকাজটি বাস্তবায়ন করছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি), বগুড়া সদর, বগুড়া। সরকারি ভূমিসেবা কার্যক্রমকে আরও গতিশীল ও জনবান্ধব করতে অবকাঠামোগত উন্নয়নের অংশ হিসেবে এ নির্মাণ উদ্যোগ নেওয়া হয়েছে।
‎
‎ফাঁপোর ইউনিয়ন ভূমি অফিসের নতুন ভবন নির্মাণ সম্পন্ন হলে স্থানীয় ভূমি প্রশাসনের দাপ্তরিক কার্যক্রম পরিচালনায় নতুন মাত্রা যুক্ত হবে এবং সেবাগ্রহীতারা আরও উন্নত পরিবেশে প্রয়োজনীয় সেবা গ্রহণের সুযোগ পাবেন বলে সংশ্লিষ্টরা আশা করছেন।
‎

আরও পড়ুনঃ  প্রভাবশালীর দখলে ড্রেন: বগুড়ার শেখেরকোলায় পানিবন্দি প্রায় ২০০ পরিবার, চরম জনদুর্ভোগ
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST