PriyoKhobor-PNG
শনিবার, ৩রা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৮ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, বিকাল ৩:৩৩
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর
শিরোনাম :

জীবননগরে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান-র‍্যালি

দৈনিক গণআওয়াজ
জুন ৬, ২০২৬ ৯:৩৩ অপরাহ্ণ
| 64
Link Copied!

(জীবননগর) প্রতিনিধি :

‘রাখিব চারপাশ পরিষ্কার, গড়িব সুন্দর পরিবেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে ডেঙ্গু প্রতিরোধে চুয়াডাঙ্গার জীবননগরে সমন্বিত পরিচ্ছন্নতা অভিযান ও সচেতনতামূলক র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার বেলা ১০টায় জীবননগর উপজেলা প্রশাসন ও জীবননগর পৌরসভার উদ্যোগে এই অভিযান ও সচেতনতামূলক র‍্যালি অনুষ্ঠিত হয়।

জীবননগর উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে র‍্যালিটি শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। পরে উপজেলা পরিষদ চত্বরে পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হয়।

র‍্যালি ও পরিচ্ছন্নতা অভিযানে সভাপতিত্ব করেন জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আশরাফুল আলম রাসেল।

এসময় উপস্থিত ছিলেন জীবননগর থানার পরিদর্শক (অপারেশন) আতিয়ার রহমান, জীবননগর উপজেলা আইসিটি অফিসার মাহমুদুল রহমান, উপজেলা একাডেমিক সুপারভাইজার সৈয়দ আব্দুল জব্বার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মুশফিকুর রহমান, জীবননগর পৌর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শফিউদ্দিন শফি, জীবননগর পৌর জামায়াতের আমির ফিরোজ হোসেন প্রমুখ।

এ সময় বক্তারা বলেন, ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতার পাশাপাশি নিজেদের বাড়ি-ঘর ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখা অত্যন্ত জরুরি। কোথাও যেন পরিষ্কার পানিতে মশার লার্ভা জন্ম নিতে না পারে, সে বিষয়ে সবাইকে সচেতন থাকতে হবে। ডেঙ্গু প্রতিরোধে সরকারি উদ্যোগের পাশাপাশি সাধারণ মানুষের সক্রিয় অংশগ্রহণের ওপর গুরুত্বারোপ করেন তারা।

আয়োজকরা জানান, জীবননগর উপজেলাকে ডেঙ্গুমুক্ত রাখতে নিয়মিত পরিচ্ছন্নতা অভিযান, সচেতনতামূলক কার্যক্রম ও জনসম্পৃক্ত উদ্যোগ অব্যাহত থাকবে।

আরও পড়ুনঃ  বগুড়া সিটি করপোরেশনের উদ্বোধন: নতুন নগর ভবিষ্যতের পথে
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST