PriyoKhobor-PNG
মঙ্গলবার, ২৯শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৪ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, বিকাল ৩:৪৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর

পাঁচবিবিতে প্রয়াত বিএনপি নেতাদের মরণোত্তর সম্মামনা প্রদান

দৈনিক গণআওয়াজ
জুন ৬, ২০২৬ ৪:৩৩ অপরাহ্ণ
| 53
Link Copied!

জয়পুরহাট জেলা সংবাদদাতাঃ

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার বাগজানা ইউনিয়ন বিএনপির আয়োজনে ঈদ পুনর্মিলনী ও ইউনিয়ন বিএনপির প্রয়াত নেতাকর্মীদের মরণোত্তর সম্মাননা প্রদান করা হয়েছে।

৬ জুন শনিবার বেলা ১২ টায় আটাপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাগজানা ইউনিয়ন বিএনপির সভাপতি ও বাগজানা ইউপি চেয়ারম্যান আলহাজ্ব নাজমুল হক।

ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক রাজুর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক মাসুদ রানা প্রধান।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম আহবায়ক এম এ ওহাব, পাঁচবিবি উপজেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলাম ডালিম, সাধারণ সম্পাদক আব্দুল হান্নান চৌধুরী, উপজেলা বিএনপির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা জহুরুল আলম তরফদার রুকু, উপজেলা বিএনপির সাংগাঠনিক সম্পাদক আবু তাহের, পৌর বিএনপির যুগ্ম আহবায়ক জিয়াউল ফেরদৌস রাইট, জেলা বিএনপির সদস্য আলী আহসান মুক্তা, জেলা কৃষকদলের সদস্য সচীব মঞ্জুরে মওলা পলাশ, ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ সভাপতি আব্দুল লতিফ সহ জেলা উপজেলা ও ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠন ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

শেষে জেলা পরিষদের প্রশাসক মাসুদ রানা প্রধান কে সংবর্ধনা ও বাগজানা ইউনিয়ন বিএনপির প্রয়াত নেতাকর্মীদের মরণোত্তর সম্মামনা ক্রেস্ট পরিবারের সদস্যদের তুলে দেন অতিথিরা।

 

 

আরও পড়ুনঃ  দায়িত্বে অবহেলার অভিযোগ: মৌলভীবাজারের সিভিল সার্জনকে প্রত্যাহারের নির্দেশ
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST