
দিঘলিয়া প্রতিনিধি ।।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিও অঙ্গ সংগঠনের উদ্যোগে মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা বিএনপি’র প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা সফল রাষ্ট্রনায়ক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদৎ বার্ষিকী উদযাপন উপলক্ষে দিঘলিয়ায় দিনব্যাপী কোরআন তেলাওয়াত আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়।গত ৩০ মে দিঘলিয়া উপজেলা ৬ ইউনিয়ন সকল ওয়ার্ড বিভিন্ন স্থানে মরহুম শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদৎ বার্ষিকী অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিঘলিয়া উপজেলা বিএনপির সভাপতি এম সাইফুর রহমান মিন্টু।
প্রধান বক্তা খুলনা জেলার বিএনপির যুগ্ন আহবায়ক অধ্যক্ষ মনিরুল হক বাবুল, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি শরীফ মোজাম্মেল হোসেন, বিশেষ অতিথি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রকিব মল্লিক, সাংগঠনিক সম্পাদক মোল্লা নাজমুল হোসেন, মোল্লা মনিরুজ্জামান, গাজী জাকির হোসেন, সেনহাটি ইউনিয়ন বিএনপির সভাপতি শেখ মসলেম উদ্দিন, শফিউদ্দিন (শফী), খন্দকার ফারুক হোসেন, নিপু,
সেনহাটি ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক সাবেক ইউপি সদস্য মোহাম্মদ আলী মিন্টু, মোল্লা সাজ্জাদ হোসেন, আরিফুল ইসলাম হাসান, উপজেলা যুবদলের আহ্বায়ক কুদরতে ই-লাহি স্পিকার, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল কাদের জনি,
সেনহাটি ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ডাঃ এস এম মেহেদী হাসান, ইদ্রিস মল্লিক, আব্দুস সালাম, মাইনুল হক সাবু, মোঃ নজরুল ইসলাম, আবু হানিফ জাসু সহ আরো উপস্থিত ছিলেন স্থানীয় পর্যায়ে নেতৃবৃন্দ।


