PriyoKhobor-PNG
শনিবার, ৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, সন্ধ্যা ৬:৪৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর

বোয়ালখালীতে সাংবাদিককে প্রাণনাশের হুমকির অভিযোগে থানায় জিডি, নিরাপত্তাহীনতায় ভুক্তভোগী পরিবার

দৈনিক গণআওয়াজ
মে ৩০, ২০২৬ ১০:১০ অপরাহ্ণ
| 81
Link Copied!

বিশেষ প্রতিনিধিঃ

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় এক সাংবাদিককে প্রাণনাশের হুমকি, ভয়ভীতি প্রদর্শন এবং মিথ্যা মামলায় জড়িয়ে হয়রানির অভিযোগ উঠেছে। এ ঘটনায় নিরাপত্তা চেয়ে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন ভুক্তভোগী সাংবাদিক এস এম সামজাত।

 তিনি ঢাকা থেকে প্রকাশিত দৈনিক ঘোষণা পত্রিকার চট্টগ্রাম জেলা বিশেষ প্রতিনিধি হিসেবে কর্মরত রয়েছেন।

জিডি সূত্রে জানা যায়, উপজেলার সারোয়াতলী ইউনিয়নের পশ্চিম সারোয়াতলী এলাকার বাসিন্দা সাংবাদিক এস এম সামজাত অভিযোগ করেন, একই এলাকার মৃত আবুল বশরের ছেলে মো. নুরুল আবছার (ওরফে ‘গলা কাটা আবছার’) দীর্ঘদিন ধরে তাকে নানাভাবে ভয়ভীতি প্রদর্শন ও মানসিকভাবে হয়রানি করে আসছেন।

অভিযোগে বলা হয়, অভিযুক্ত ব্যক্তি বিভিন্ন সময়ে সাংবাদিকের বাড়ির সামনে এসে চিৎকার-চেঁচামেচি, অশোভন আচরণ এবং উসকানিমূলক বক্তব্য প্রদান করতেন। এসব কর্মকাণ্ডের প্রতিবাদ জানালে তিনি আরও ক্ষিপ্ত হয়ে ওঠেন। ভুক্তভোগীর দাবি, বিভিন্ন সময় তাকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে এবং মিথ্যা মামলায় জড়িয়ে হয়রানির ভয় দেখানো হয়েছে।

জিডিতে আরও উল্লেখ করা হয়, গত ২৭ মে সকাল সাড়ে ৯টার দিকে অভিযুক্ত ব্যক্তি হাতে ধারালো অস্ত্র সদৃশ একটি বস্তু নিয়ে সাংবাদিকের বাড়ির সামনে এসে হত্যার হুমকি, এলাকা ছাড়ার চাপ এবং বিভিন্ন ধরনের ভয়ভীতি প্রদর্শন করেন। এ ঘটনায় সাংবাদিক ও তার পরিবারের সদস্যরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জিডিতে উল্লেখ করা হয়েছে।

ভুক্তভোগী সাংবাদিক এস এম সামজাত বলেন, “দীর্ঘদিন ধরে আমি নানা ধরনের হুমকি ও চাপের মুখে রয়েছি। সর্বশেষ ঘটনার পর আমি এবং আমার পরিবারের সদস্যরা আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছি। ভবিষ্যতে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটার আশঙ্কা থেকেই আইনগত সুরক্ষা চেয়ে থানায় সাধারণ ডায়েরি করেছি।”

স্থানীয় সচেতন মহলের মতে, সংবাদকর্মীদের স্বাধীন ও নিরাপদ পরিবেশে পেশাগত দায়িত্ব পালন নিশ্চিত করা গণতান্ত্রিক সমাজের অন্যতম পূর্বশর্ত। একজন সাংবাদিককে হুমকি দেওয়া বা ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ অত্যন্ত উদ্বেগজনক এবং বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত হওয়া প্রয়োজন।

এ বিষয়ে বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান বলেন, “অভিযোগটি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

সাংবাদিক মহলের দাবি, অভিযোগের সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন এবং দায়ী ব্যক্তির বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হোক, যাতে ভবিষ্যতে কোনো সংবাদকর্মী পেশাগত দায়িত্ব পালনের কারণে ভয়ভীতি বা হুমকির শিকার না হন।

আরও পড়ুনঃ  চাঁপাইনবাবগঞ্জ হরিমোহন স্কুলে মাদকবিরোধী সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত 
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST