PriyoKhobor-PNG
শনিবার, ৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, বিকাল ৪:২১
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর

দেশ ও বিদেশের সর্বস্তরের মুসলমানদের পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন দৈনিক গণআওয়াজ পত্রিকার স্টাফ রিপোর্টার বিল্লাল হোসাইন                          

দৈনিক গণআওয়াজ
মে ২৭, ২০২৬ ১১:১৭ অপরাহ্ণ
| 35
Link Copied!

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে দেশবাসী ও বিশ্বের বিভিন্ন প্রান্তে অবস্থানরত সর্বস্তরের মুসলিম উম্মাহ, দৈনিক গণআওয়াজ পত্রিকার সকল প্রতিনিধি, কর্মকর্তা-কর্মচারী, পাঠক, শুভানুধ্যায়ী ও বিজ্ঞাপনদাতাদের আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন ঢাকা থেকে প্রকাশিত জাতীয় অনলাইন দৈনিক গণআওয়াজ পত্রিকার স্টাফ রিপোর্টার ও বাঁকড়া প্রেসক্লাবের সভাপতি মোঃ বিল্লাল হোসাইন।

বুধবার (২৭ মে ২০২৬) দুপুরে এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন,“পবিত্র ঈদুল আযহা মুসলিম উম্মাহর জন্য ত্যাগ, আত্মশুদ্ধি, ভ্রাতৃত্ববোধ ও মহান আল্লাহর প্রতি আনুগত্যের এক অনন্য শিক্ষা বহন করে। হযরত ইবরাহিম (আ.)-এর মহান ত্যাগের আদর্শ আমাদের জীবনে সত্য, ন্যায় ও মানবতার পথে চলতে অনুপ্রাণিত করে।

তিনি আরও বলেন,ঈদের আনন্দ শুধু ব্যক্তিগত নয়, এটি সামষ্টিক সম্প্রীতি ও সৌহার্দ্যের বন্ধনকে আরও সুদৃঢ় করে। সমাজের অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোই হোক এবারের ঈদের মূল প্রতিজ্ঞা। সকল ভেদাভেদ ভুলে ভালোবাসা, সহমর্মিতা ও মানবিক মূল্যবোধের মাধ্যমে আমরা একটি সুন্দর ও শান্তিপূর্ণ সমাজ গড়ে তুলতে পারি।”

শুভেচ্ছা বার্তায় তিনি দেশের সার্বিক শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করেন এবং মহান আল্লাহ তায়ালার দরবারে সকলের সুখ, শান্তি, সুস্বাস্থ্য ও কল্যাণ কামনা করেন। পাশাপাশি তিনি বিশ্ব মুসলিম উম্মাহর ঐক্য, সম্প্রীতি ও শান্তি প্রতিষ্ঠার জন্য দোয়া প্রার্থনা করেন।

শেষে তিনি বলেন,“পবিত্র ঈদুল আযহার শিক্ষা আমাদের ব্যক্তিজীবন, সমাজ ও রাষ্ট্রীয় জীবনে ইতিবাচক পরিবর্তন বয়ে আনুক। সবার জীবনে বয়ে আসুক অনাবিল সুখ, শান্তি ও আনন্দ। ঈদ মোবারক।”

আরও পড়ুনঃ  তালায় গ্রামবাংলার ঐতিহ্যবাহী চড়ক পূজা অনুষ্ঠিত 
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST