PriyoKhobor-PNG
শুক্রবার, ১৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, বিকাল ৪:৪৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর

ঈদকে সামনে রেখে কোরবানির পশুর হাটে জাল টাকা ও প্রতারক চক্র ঠেকাতে মাঠে র‍্যাব-৯

দৈনিক গণআওয়াজ
মে ২৭, ২০২৬ ৭:৪৯ অপরাহ্ণ
| 43
Link Copied!

জিয়াউর রহমান সাজন:: হবিগঞ্জ জেলা প্রতিনিধি

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে কুরবানির পশুর হাটে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে এবং সাধারণ মানুষের ভোগান্তি কমাতে বিশেষ কার্যক্রম পরিচালনা করছে র‍্যাব-৯, হবিগঞ্জ।

বুধবার (২৭ শে মে ২৬)ইং দুপুর থেকে হবিগঞ্জ জেলার বিভিন্ন কোরবানির পশুর হাটে র‍্যাবের গোয়েন্দা তৎপরতা ও টহল জোরদার করেন, র‍্যাব-৯ এর শায়েস্তাগঞ্জ ক্যাম্পের কমান্ডার ক্যাপ্টেন মো. মোশাররফ হোসেন নেতৃত্বে একটি আভিযানিক দল।

, ঈদকে কেন্দ্র করে কুরবানির পশুর হাটে নিরাপত্তা নিশ্চিত করতে র‍্যাবের মোবাইল টিম দিন রাত কাজ করছে।

এ টিমের মাধ্যমে পশুর হাটে নিরাপত্তা জোরদারের পাশাপাশি জাল টাকা শনাক্তকরণে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

, হাট এলাকায় সক্রিয় অজ্ঞান পার্টি, মলম পার্টি ও পকেটমার চক্রের তৎপরতা রোধে নজরদারি বাড়ানো হয়েছে।

একই সঙ্গে হাট-বাজার ও মহাসড়কে চাঁদাবাজি প্রতিরোধ, টিকিট কালোবাজারি বন্ধ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।

র‍্যাব-৯ এর পক্ষ থেকে কুরবানির পশুর হাটে আসা ক্রেতা ও বিক্রেতাদের সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।

আরও পড়ুনঃ  বগুড়ার মহাস্থানে ৬ মাদক কারবারি আটক, দেশীয় অস্ত্র ও ট্যাপেন্টাডল উদ্ধার
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST