
স্টাফ রিপোর্টারঃ
পবিত্র ঈদুল আযহা উপলক্ষে দেশবাসী ও বিশ্বের বিভিন্ন প্রান্তে অবস্থানরত সর্বস্তরের মুসলিম উম্মাহসহ, দৈনিক গণআওয়াজ পত্রিকার সকল প্রতিনিধি, কর্মকর্তা-কর্মচারী, পাঠক, শুভানুধ্যায়ী ও বিজ্ঞাপনদাতাদের আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন ঢাকা থেকে প্রকাশিত জাতীয় দৈনিক গণআওয়াজ পত্রিকার নির্বাহী সম্পাদক এ.কে.এম.মুজাহিদুল ইসলাম।
বুধবার (২৭ মে ২০২৬) দুপুরে এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন,
“পবিত্র ঈদুল আযহা মুসলিম উম্মাহর জন্য ত্যাগ, আত্মশুদ্ধি, ভ্রাতৃত্ববোধ ও মহান আল্লাহর প্রতি আনুগত্যের এক অনন্য শিক্ষা বহন করে। হযরত ইবরাহিম (আ.)-এর মহান ত্যাগের আদর্শ আমাদের জীবনে সত্য, ন্যায় ও মানবতার পথে চলতে অনুপ্রাণিত করে।”
তিনি আরও বলেন,“ঈদের আনন্দ শুধু ব্যক্তিগত নয়, এটি সামষ্টিক সম্প্রীতি ও সৌহার্দ্যের বন্ধনকে আরও সুদৃঢ় করে। সমাজের অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোই হোক এবারের ঈদের মূল প্রতিজ্ঞা। সকল ভেদাভেদ ভুলে ভালোবাসা, সহমর্মিতা ও মানবিক মূল্যবোধের মাধ্যমে আমরা একটি সুন্দর ও শান্তিপূর্ণ সমাজ গড়ে তুলতে পারি।”
শুভেচ্ছা বার্তায় তিনি দেশের সার্বিক শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করেন এবং মহান আল্লাহ তায়ালার দরবারে সকলের সুখ, শান্তি, সুস্বাস্থ্য ও কল্যাণ কামনা করেন। পাশাপাশি তিনি বিশ্ব মুসলিম উম্মাহর ঐক্য, সম্প্রীতি ও শান্তি প্রতিষ্ঠার জন্য দোয়া প্রার্থনা করেন।
শেষে তিনি বলেন,“পবিত্র ঈদুল আযহার শিক্ষা আমাদের ব্যক্তিজীবন, সমাজ ও রাষ্ট্রীয় জীবনে ইতিবাচক পরিবর্তন বয়ে আনুক। সবার জীবনে বয়ে আসুক অনাবিল সুখ, শান্তি ও আনন্দ। ঈদ মোবারক।”


